
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ক্লাস চলাকালে সিলিং ফ্যান ভেঙে পড়ে দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো গোপালনগর গ্রামের সালাউদ্দিনের ছেলে সামি (৭) এবং একই এলাকার খায়ের খানের মেয়ে নাফিজা নূর (৮)।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন জানান, প্রতিদিনের মতো সব শ্রেণিতে পাঠদান চলছিল। হঠাৎ বিকট শব্দ শুনে শিক্ষকেরা দৌড়ে গিয়ে দেখেন, দ্বিতীয় শ্রেণির কক্ষে সিলিং ফ্যান ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। পরে তাদের দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং অভিভাবকদের খবর দেওয়া হয়।
আহত নাফিজা নূরের মা ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা আক্তার বলেন, তিনি অন্য একটি শ্রেণিতে পাঠদান করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, তাঁর মেয়ে ফ্যানের আঘাতে আহত হয়েছে। একই ঘটনায় তাঁর মেয়ের সহপাঠী আরেক শিক্ষার্থীও আহত হয়। পরে দুজনকে হাসপাতালে নেওয়া হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে সালমা মৌ জানান, আহত দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে এবং অপরজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু সারা দেশে ছড়ালেও এর সংক্রমণ বেশি রাজধানী ঢাকায়। সারা দেশে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৭০ জনের মধ্যে ৩২ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার।
৩ ঘণ্টা আগে
ডেঙ্গু পরিস্থিতি বরিশালে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিভাগের ছয় জেলার মধ্যে পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। পিরোজপুরের এই অবস্থা সারা দেশকে ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপাতালে ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
৩ ঘণ্টা আগে
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে সেতু ভেঙে দেবে যাওয়ায় তিন বছর ধরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি পাড়ার বাসিন্দারা। প্রতিদিনই ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধায় ধান-চাল সংগ্রহ অভিযানের শেষ সময় ৩১ আগস্ট। এখনো দুই সপ্তাহ সময় বাকি আছে। তারপরও জেলায় ধান সংগ্রহ অভিযান বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। ফলে পাইকারদের কাছে কম দামে ধান বিক্রি করতে গিয়ে ক্ষোভ জানান কৃষকেরা।
৩ ঘণ্টা আগে