
কক্সবাজারের টেকনাফে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মাহমুদুল্লাহ (১৯) নামের এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে পুলিশ। আটক মাহমুদুল্লাহ টেকনাফ জাদিমুড়া মুচনী ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
আজ মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, গতকাল সোমবার (৪ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফের ২৪ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাহমুদুল্লাহকে আটক করা হয়। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টিটিপি-সংশ্লিষ্ট কার্যক্রমের প্রমাণ পাওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
ওসি সাইফুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে ওই তরুণের টিটিপি-সমর্থিত কর্মকাণ্ডে জড়িত থাকার ইঙ্গিত মিলেছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁর সক্রিয় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, যেখানে জঙ্গি সংগঠনটির সঙ্গে যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শেষে আসামিকে দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ওড়ানো একটি ড্রোন বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। পরে সেটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ড্রোনটি তাঁদের হেফাজতে নেন। আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
চট্টগ্রামে বিপণিবিতানে বসে ভয়ংকর মাদক ‘আইস বা ক্রিস্টাল মেথ’ বিক্রির অভিযোগে দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে আনুমানিক সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের ১৭৫ গ্রাম আইস জব্দ করা হয়।
১১ মিনিট আগে
যশোরে বিএনপি নেতা ও ব্যবসায়ী আলমগীর হোসেনকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি বাসেদ আলী পরশ জামিনে মুক্ত হয়ে বাদীপক্ষের স্বজনদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে আলমগীর হোসেনের স্ত্রী শামীমা বেগম এই অভিযোগ তোলেন।
১৩ মিনিট আগে
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) মো. আফজাল নাছেরকে এবার একটি হত্যাচেষ্টা মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
১৭ মিনিট আগে