
কুমিল্লার চান্দিনা উপজেলায় ভাঙারি ব্যবসার আড়ালে বছরের পর বছর গোপনে গাঁজা চাষ করে আসছিলেন মো. লিটন (৪০) নামের এক ব্যক্তি। সবজির বাগানের ছায়ায় গাঁজার গাছ রোপণ করে নিয়মিতভাবে কাঁচা পাতা সংগ্রহ করলেও শেষ পর্যন্ত আইনের চোখ ফাঁকি দিতে পারেননি তিনি। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হাতেনাতে আটক হয়েছেন এই কথিত ভাঙারি ব্যবসায়ী।
গতকাল বৃহস্পতিবার রাতে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের যুগপুকুরিয়া গ্রামে অবস্থিত তার ভাঙারি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের পেছনের সবজিবাগান থেকে বস্তাভর্তি গাঁজার কাঁচা পাতা উদ্ধার করে যৌথ বাহিনী। আটক মো. লিটন বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর দক্ষিণপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানের সামনের অংশে ভাঙারি ব্যবসা চালালেও পেছনে পুঁইশাক, পালংশাক, ঢ্যাঁড়সসহ নানা সবজির আড়ালে নিয়মিত গাঁজা চাষ করতেন লিটন। ফলের ক্যারেটকে টব হিসেবে ব্যবহার করে গাঁজার গাছ পরিচর্যা করতেন তিনি। প্রতি দুই মাস অন্তর গাছ থেকে কয়েক কেজি গাঁজার পাতা সংগ্রহ করে বিক্রি করতেন।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় অনেক দিন ধরেই তাঁর কার্যকলাপ নিয়ে সন্দেহ ছিল। তবে প্রমাণের অভাবে কেউ কিছু বলতে পারছিল না। অভিযানের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মো. লিটনকে আটক করে। অভিযানের সময় তাঁর দোকানের পেছন থেকে গাঁজার গাছ ও কাঁচা পাতা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে লিটন গাঁজা চাষ করে আসছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে