
অবৈধ লেভেল ক্রসিং দিয়ে পারাপারের সময় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচংয়ে প্রাণ হারিয়েছে অটোরিকশার ৭ আরোহী। নিহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।
আজ মঙ্গলবার সকাল ১০টায় কালিকাপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের তথ্য নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।
রেলওয়ে পুলিশের উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকা পার হচ্ছিল। তখন লেভেল ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা চার আরোহী ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও তিন যাত্রীর মৃত্যু হয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি প্রায় ১৫০ গজ দূরে গিয়ে পড়ে এবং নিহতদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
নিহতরা হলেন—বুড়িচং উপজেলার বাকশিমুল পূর্বপাড়ার মনির হেসেনের স্ত্রী শাহিনুর আক্তার (৩৩), একই উপজেলার বাকশিমুল উ. পূর্বপাড়ার মনসুর আলীর ছেলে আলী আহাম্মদ (৭৭), খেদাইধুলি এলাকার আসমত আলীর ছেলে রফিজ আলি (৬৫), ফজলু মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম (৬০), বাকশিমুল মির্জাপুকুর পাড় এলাকার আলী আশরাফের স্ত্রী সফর জান বেগম (৬৫), বাকশিমুল উত্তরপাড়ার মৃত আ. মালেক মিয়ার স্ত্রী লুৎফা বেগম (৬০) ও একই এলাকার তৈয়ব আলীর ছেলে শাহজাহান (৪০)।
রেলওয়ে পুলিশের উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ আরোহী নিহতের ঘটনায় সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।

খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যাঁরা ভোট দিতে যাননি, তাঁদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে