
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির আঙিনা, পরিত্যক্ত জমিও এখন ফসল ফলানোর ভূমি হয়ে উঠেছে। আগে যেখানে ঘাস, আগাছা জন্মাত বা কোনো জায়গা অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হতো, সেখানে এখন বস্তায় চাষ হচ্ছে আদা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ও পরামর্শে এ বছর উপজেলায় প্রায় ৭ হাজার বস্তায় আদা রোপণ করা হয়েছে।
কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আলোছায়া ঘেরা উঁচু জমি বা বাগানের নিচের অংশ আদা চাষের জন্য উপযোগী। বড় কোনো জমি প্রয়োজন হয় না, ছোট জায়গাতেই মিলছে ভালো ফলন। প্রতিটি বস্তায় মাত্র ৫০ গ্রাম বীজ রোপণ করে ৮০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত আদা পাওয়া সম্ভব। এতে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আদা বিক্রি করে আয় করছেন কৃষকেরা।
স্থানীয় কৃষকেরা জানাচ্ছেন, এই নতুন পদ্ধতি শুধু অব্যবহৃত জমিকে কাজে লাগাচ্ছে না, বরং গ্রামীণ অর্থনীতিতেও নতুন সম্ভাবনা তৈরি করছে। বাড়ির আঙিনা, বাগানের কোনা কিংবা পরিত্যক্ত জমি—সব জায়গাই এখন হয়ে উঠছে আয়-উপার্জনের ক্ষেত্র।
সাহেবাবাদ গ্রামের কৃষক নাঈম হাসান বলেন, ‘উপজেলা কৃষি অফিসের পরামর্শে প্রথমবার বস্তায় আদা চাষ করছি। আগে এখানে কিছুই করতাম না। এবার ৫০ বস্তায় চাষ করেছি, গাছের অবস্থা ভালো। লাভ হলে আগামীতে আরও করব।’
দুলালপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন জানান, ‘আমাদের এলাকায় আগে আদা চাষের প্রচলন ছিল না। কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে প্রদর্শনী হিসেবে ৩০ বস্তা এবং নিজ উদ্যোগে ১২০ বস্তায় চাষ করেছি। আমার বাড়ির ফলবাগানের নিচের ছায়াযুক্ত জায়গায় এই চাষ করেছি, যেখানে আগে কোনো ফসল হতো না। এ কাজে খরচও বেশি নয়—প্রতি বস্তায় ৫০-৫৫ টাকা। আশা করছি ভালো ফলন পাব।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার ও নাঈমা হক আঁখি জানান, ‘বস্তায় আদা চাষ পদ্ধতি তুলনামূলকভাবে সহজ এবং খরচও কম। আমরা কৃষকদের বীজ, সার ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পাশাপাশি নিয়মিত মাঠ পর্যায়ে গিয়ে পরামর্শ দিচ্ছি। কোন সময়ে পানি দিতে হবে, সার প্রয়োগের ধরন কেমন হবে কিংবা রোগ-পোকা নিয়ন্ত্রণের উপায়—সব বিষয়েই আমরা সরাসরি সহায়তা করছি। অনেক কৃষকই প্রথমবার এভাবে চাষ করছেন এবং ইতিমধ্যে গাছের বৃদ্ধি দেখে তাঁরা উৎসাহিত হয়েছেন। আশা করছি এই পদ্ধতি ভবিষ্যতে ব্রাহ্মণপাড়ার গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, ‘ব্রাহ্মণপাড়ায় আগে আদা আবাদের প্রচলন ছিল না। মসলার উন্নত জাত ও প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের বিনা মূল্যে বীজ, সার ও বস্তা দেওয়া হয়েছে। পাশাপাশি কারিগরি সহায়তাও দেওয়া হচ্ছে। কৃষকদের আগ্রহ বাড়ছে, আগামীতে এই পদ্ধতিতে আদা চাষ আরও বাড়বে।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। গতকাল রোববার বিকেলে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
১৬ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বহিষ্কার ও সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একই সঙ্গে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
১৯ মিনিট আগে
চট্টগ্রামে কর্তব্যরত অবস্থায় ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় মাদকের তথ্য দেওয়াকে কেন্দ্র করে এক গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় অভিযুক্তদের আটক করতে গিয়ে পুলিশের কাছ থেকে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় অভিযানকারী পুলিশ সদস্যদেরও অবরুদ্ধ করে রাখা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
৪২ মিনিট আগে