
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের ইউনুস মিয়া (৫৫) ও পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার নূর আলম (৪৫) নামে দুই প্রবাসী নিহত হয়েছেন। দীর্ঘদিনের দুই বন্ধু একসঙ্গে সৌদি আরবে ব্যবসা করতেন। তাদের মৃত্যুতে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত ইউনুস মিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামের সাবির আলীর বড় ছেলে। অপরদিকে নূর আলম নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মৃত খলিল সওদাগরের ছেলে।
স্বজনরা জানান, ইউনুস ও নূর আলম দীর্ঘ ২৮ বছর ধরে সৌদি আরবের রিয়াদে যৌথভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসায়িক কাজে গতকাল শনিবার জেদ্দায় গিয়েছিলেন তারা। সেখান থেকে রিয়াদে ফেরার পথে আল মাহাদ আদ দাহাব এলাকায় তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় গাড়ির চালকসহ আরও দুজন আহত হয়েছেন।
নিহত ইউনুস মিয়ার ছোট ভাই ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মারুফ বলেন, “আমার বড় ভাই ছিলেন পরিবারের অভিভাবক। তার স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। দীর্ঘ প্রবাস জীবনে তিনি কখনো পরিবারের সঙ্গে কোরবানির ঈদ করতে পারেননি। এবারই প্রথম ২৭ মে দেশে এসে ঈদ করার পরিকল্পনা করেছিলেন। বিমানের টিকিটও কনফার্ম করা ছিল।”
তিনি আরও বলেন, “আমার ভাইয়ের ছোট ছেলের বয়স মাত্র চার মাস। ছেলেটিকে প্রথমবারের মতো দেখার জন্য তিনি খুবই উদগ্রীব ছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।”
পরিবারের সদস্যরা জানান, ইউনুস মিয়ার মৃত্যুতে তার বৃদ্ধ বাবা-মাসহ পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছেন।
সৌদি আরবে অবস্থানরত নিহত নূর আলমের ভাগিনা মনির হোসেন জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তার মামা নূর আলম ও তার বন্ধু ইউনুস মিয়ার মৃত্যু হয়।
নিহত নূর আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, “আমাদের ছয় সদস্যের সংসার স্বামীর আয়ের ওপর নির্ভরশীল ছিল। তাকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চাই।”
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আমিন জানান, সৌদি আরবে নিহত ইউনুস মিয়ার মরদেহ দেশে আনার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
অপরদিকে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান বলেন, “নিহত প্রবাসী নূর আলমের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।”

পিরোজপুরের নেছারাবাদে ‘শয়তানের নিশ্বাস’ বা ডেভিলস ব্রেথ ব্যবহার করে এক নার্সের কাছ থেকে প্রায় চার লাখ টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর বাজারে আসা নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, এলাকায় একই ধরনের প্রতারণার ঘটনা আগেও ঘটেছে।
১১ মিনিট আগে
রাজশাহীর দুর্গাপুরে শিশু হুমায়রা জান্নাতের মরদেহ দাফনের আগে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় মরদেহবাহী অ্যাম্বুলেন্স আটকে রাখা হয় এবং সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
কক্সবাজারের সেন্ট মার্টিন উপকূলে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, তিনটি মাছ ধরার ট্রলারসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। জব্দ করা সিমেন্টের বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২৮ মিনিট আগে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসে পুকুরে ডুবে সায়েম ফেরদৌস নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
১ ঘণ্টা আগে