
সমাজের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সংসদ সদস্য হিসেবে তিনি তাঁর প্রথম বেতনের বেশির ভাগ অর্থ বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছেন।
বৃহস্পতিবার রাতে তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার একটি ভিডিও প্রকাশ করলে শুক্রবার দিনভর এ নিয়ে আলোচনা চলে। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেবিদ্বারসহ সারা দেশের মানুষ।
জানা গেছে, ‘লেটস মিট জিপসি জিনিয়াস’ নামে একটি কর্মসূচির মাধ্যমে বুধবার বেলা ১১টায় দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাহাড়পার এলাকায় সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন থাকা বেদে জনগোষ্ঠীকে এগিয়ে নিতে তিনি এই উদ্যোগ নেন। এ সময় তিনি তাঁর প্রথম মাসের বেতন থেকে বেদে সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণিতে পড়ুয়া ৩৪ শিক্ষার্থীকে নগদ শিক্ষাবৃত্তি দেন। তবে বৃত্তির অঙ্ক তিনি প্রকাশ করেননি।
এ সময় হাসনাত আবদুল্লাহ বেদে সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘আমাদের সমাজের একটি অংশ বেদে সম্প্রদায়। নানান কারণে তারা অবহেলিত এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। আগামী প্রজন্মের মাঝে শিক্ষার আলো জ্বেলে দিতে এবং পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আমার ক্ষুদ্র প্রচেষ্টা। বেদে শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পাসের পর তাঁদের উচ্চশিক্ষার খরচ চালানোর জন্য প্রতি মাসে আড়াই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।’
দেবিদ্বারের স্থানীয় বেদে সম্প্রদায়ের আদম আলী বলেন, ‘দেবিদ্বারের বেদে সমাজের পাশে এমপি সাহেব (হাসনাত আবদুল্লাহ) যেভাবে এসেছেন। আশা করছি, আগামী দিনে আমাদের সন্তানেরা শিক্ষিত হয়ে বেদে সমাজের মুখ উজ্জ্বল করবে এবং চাকরি-বাকরির মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে।’

জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন মেলেনি। আজ বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম তাঁর জামিন নামঞ্জুর করেছেন।
৪ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী পৌরসভার বাখরাবাজ এলাকায় বিদ্যুতের অতিরিক্ত ভোল্টেজের কারণে তিনটি মহল্লার প্রায় অর্ধেক বাড়ির বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পুড়ে গেছে।
৬ মিনিট আগে
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়নের চরপাঙ্গাসী গ্রামে ধানখেতে পোনা মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জিল্লার হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছে উল্লাপাড়া থানা।
২১ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়ার মধ্যে নিঝুমদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। বুধবার সকালের এ ঘটনায় ৪৮ জেলে জীবিত উদ্ধার হয়েছেন। দুইটি ট্রলার সম্পূর্ণ তলিয়ে গেছে, একটি ভাসমান অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২৮ মিনিট আগে