
পিঠের চোটের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এখনো মাঠে নামা হয়নি প্যাট কামিন্সের। চোটের সবশেষ অবস্থা জানতে টুর্নামেন্টের মাঝপথে দল ছেড়ে দেশে ফিরলেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
প্রতিবেদনে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিঠের স্ক্যান করতে অস্ট্রেলিয়া গেছেন কামিন্স। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। প্রতিবেদনে বলা হয়েছে, এই স্ক্যানটি পূর্বপরিকল্পিত এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তত্ত্বাবধানে সম্পন্ন হবে। গত ২ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সকে ৬৫ রানে হারায় হায়দরাবাদ। সে ম্যাচের পর অস্ট্রেলিয়ার উদ্দেশে ভারত ছাড়েন কামিন্স।
আইপিএল শুরুর আগেই কামিন্স জানিয়েছিলেন—টুর্নামেন্টের শুরুর দিকে খেলতে পারবেন না তিনি। তবে শেষভাগে এবং প্লে-অফে খেলার লক্ষ্য রয়েছে তাঁর। গত ২৮ মার্চ উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামে হায়দরাবাদ। সে ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলনে বোলিং করছিলেন কামিন্স।
কামিন্সের অনুপস্থিতিতে হায়দরাবাদের নেতৃত্ব দিচ্ছেন ইশান কিশান। তারকা ক্রিকেটার খেলার উপযোগী হয়ে উঠার আগ পর্যন্ত নেতৃত্ব চালিয়ে যাবেন তিনি। গত বছরের জুলাইয়ে প্রথমবার পিঠের চোটে পড়ার পর থেকে খুব কমই প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গেছে কামিন্সকে। গত ডিসেম্বরের তৃতীয় অ্যাশেজ টেস্টই ছিল তাঁর একমাত্র ম্যাচ। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পরিকল্পনা থাকলেও সামান্য জটিলতা দেখা দেওয়ায় শেষ পর্যন্ত ছিটকে যান তিনি।
কামিন্সের অনুপস্থিতিতে হায়দরাবাদের বিদেশি পেস আক্রমণের দায়িত্ব পালন করছেন ইশান মালিঙ্গা ও ডেভিড পেইন। এবারের আইপিএলে নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে হায়দরাবাদ। টেবিলের ছয়ে অবস্থান করছে তারা। দুই ম্যাচে এক জয়ে তাদের সংগ্রহ ২ পয়েন্ট। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পাঞ্জাব কিংস।

চট্টগ্রামের ফটিকছড়ি থানা এলাকায় গাছ, বাঁশ, বালু কিংবা মাটি পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। এই চাঁদার কারবার চলে থানার ওসির নামে। প্রতি মাসে আদায় হয় ৪ থেকে ৫ লাখ টাকা। এর মধ্যে ২ লাখ টাকা যায় ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ সেলিমের পকেটে। চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন...
১ ঘণ্টা আগে
রিক্রুটিং এজেন্সি জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল অটোরিকশাচালক মোহাম্মদ সোনা মিয়াকে কিরগিজস্তানে চাকরি দেওয়ার কথা বলে ২০২৪ সালে ৫ লাখ টাকা নিয়েছিল। সোনা মিয়াকে ৬০-৬৫ হাজার টাকা বেতনে কার ওয়াশের (গাড়ি ধোয়া) কাজ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু বিমানবন্দরে গিয়ে তিনি জানতে পারেন, সব কাগজপত্রই জাল।
২ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ছয় ঘণ্টা পর মাদ্রাসার পুকুর থেকে মারুফ হাসান (১০) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসার পুকুরের নতুন ঘাটলার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে চার্জ লাইট জ্বালিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েছে দুটি গ্রাম। শনিবার (৪ এপ্রিল) রাত রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। এতে বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুরের...
৪ ঘণ্টা আগে