
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পিন্ডিজের বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে অবশেষে মুখ খুললেন করাচি কিংসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ভিডিওটিতে সতীর্থ মঈন আলীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তাঁকে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়—ওয়ার্নার কিছুটা উত্তেজিত ভঙ্গিতে মঈনের দিকে এগিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময় দলের হেড অব স্ট্র্যাটেজি ও টিম ডিরেক্টর হায়দার আজহার মাঝখানে এসে তাঁকে সরিয়ে নেন। এই দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ভিডিওর ওপর ভিত্তি করে করাচি শিবিরে অস্বস্তি চলছে বলে মনে করছেন ভক্তরা। তবে সব জল্পনার ইতি টানলেন খোদ ওয়ার্নার নিজেই। প্রকৃত ঘটনা সামনে এনেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ওয়ার্নার লিখেছেন, ‘আমি হায়দার আজহারকে আগে গিয়ে হ্যান্ডশেক করতে বলেছিলাম।’ একই সুরে কথা বলেছেন হায়দার আজহারও। তিনি লিখেছেন, ‘এটা সত্য নয় (বিবাদের ঘটনা)। তারা দু’জনই আমাকে নিয়ে মজা করছিল।’ ওয়ার্নার এবং হায়দারের বার্তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে—করাচি শিবিরে বিবাদের বিষয়টি কেবলই গুঞ্জন।
বিতর্কের গুঞ্জনের মাঝেই মাঠের লড়াইয়ে দুর্দান্ত সময় পার করছে করাচি। এখন পর্যন্ত তিন ম্যাচের সব কটিতেই জয় তুলে নিয়েছে তারা। সবশেষ ম্যাচে পিন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে তারা। ৪ বল হাতে রেখে প্রতিপক্ষের করা ১৯৭ রান টপকে যায় করাচি। ৩৪ বলে ৭৪ রানের ইনিংস খেলে দলটির জয়ের নায়ক আজম খান। দলকে জেতানোর পথে সমান ছয়টি করে চার এবং ছক্কা মারেন এই ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান এনে দেন ওয়ার্নার।
টানা জয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে করাচি। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে মুলতান সুলতান্স। পেশোয়ার জালমি এবং ইসলামাবাদ ইউনাইটেডের সংগ্রহ সমান তিনটি করে পয়েন্ট। টেবিলের পরের স্থান দুটিতে আছে তারা। এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি পিন্ডিজ এবং হায়দরাবাদ কিংসমেন।

বরগুনার তালতলীর টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে নীরবে প্রতীক্ষার গল্প বয়ে চলেছে ‘টেংরা’ ও ‘ছখিনা’ নামের কুমির জুটি। ১৩ বছর ধরে তারা আশায় ডিম পাড়ে, জীবনের স্পন্দনে ছানা জন্ম দেয়। কিন্তু প্রতিবারই সেই নতুন প্রাণের আলো নিভে যায় অদৃশ্য কোনো অন্ধকারে।
১৬ মিনিট আগে
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় ইনারবার খননকাজ শুরু হয়েছিল ২০২১ সালের মার্চ মাসে। খননকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। কিন্তু ডাম্পিং (খননের বালু ফেলা) জটিলতায় সেই খননকাজ চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ করার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রকল্পের ব্যয় ১৬৮ কোটি টাকা বেড়ে গেছে ।
৩৬ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার ধলা এলাকায় গত ২৭ মার্চ ঘটনাটি ঘটলেও গতকাল শুক্রবার ভুক্তভোগীদের এক স্বজন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
১ ঘণ্টা আগে
নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের ওপর প্রায় সাড়ে ৩০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এক বছরেও চালু করা সম্ভব হয়নি এটি। ফলে সেতুর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের বাঁশের সাঁকো দিয়ে নদ পার হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে