
বরিশাল নগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের পরপরই অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের পর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে থেকে ব্যানার নিয়ে মিছিল বের করেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা সংগঠিতভাবে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় পুলিশ। এ সময় মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়, মিছিলের সঙ্গে সম্পৃক্ততা ও ভূমিকা যাচাই করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মিছিলে ব্যবহৃত ব্যানারে শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের ছবি দেখা গেছে।
মিছিলটি ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের নির্দেশে করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কার্যক্রম ও শৃঙ্খলা বিঘ্নকারী কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে তারা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিক যাচাই শেষে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়েছে। তাঁদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বন্ধুদের সঙ্গে বাইক রেসিং করতে গিয়ে দুর্ঘটনায় সাকিবুল হাসান (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর সাকিবুলকে রক্তাক্ত অবস্থায় রেখেই তাঁর বন্ধুরা পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকাল ও রাতে উপজেলার বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।
৮ মিনিট আগে
চাঁদপুরের মতলব দক্ষিণে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর মুঠোফোনে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চা দোকানি মোবারক হোসেন সরদারকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের গণপিটুনিতে আহত মোবারককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১৪ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার ভবনীপুরে নালার পানিতে ভাসমান লাগেজ ও বস্তা থেকে অর্ধগলিত এক নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় শনাক্তে অপরাধ তদন্ত বিভাগ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে জানানো হয়েছে।
২১ মিনিট আগে