কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে দক্ষিণ ছাইরাখালী গ্রামে কক্সবাজার উত্তর বন বিভাগের সংরক্ষিত বনে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম ইসমত আরা (৩৪)। তিনি দক্ষিণ ছাইরাখালীর মোহাম্মদ আলমগীরের স্ত্রী ও চার সন্তানের জননী।
বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান, রাতের অন্ধকারে আকস্মিকভাবে একটি দলছুট বন্য হাতি আলমগীর ও ইসমত দম্পতির ঝুপড়ি ঘরে ঢুকে পড়ে। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ইসমত মারা যান।
আজ মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, পরিবারটি বনের ভেতর একটি ঝুপড়ি ঘরে বসবাস করছিল। পাশে একটি জলাশয় আছে। হাতির দল পানি পান করতে সেখানে চলাচল করত। প্রাথমিকভাবে নিহতের পরিবারকে নগদ ১০ হাজার টাকা, কম্বল ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। আপাতত পরিবারটি আত্মীয়ের বাড়িতে থাকতে বলা হয়েছে।

ছাতারপাইয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের এসআই, এএসআইসহ উভয় পক্ষের অন্তত ৩২ জন আহত হয়েছেন। ভাঙচুর ও লুটপাট করা হয়েছে অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান
২ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ১৭ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
বান্দরবানের রেমাক্রী ইউনিয়নে ডায়রিয়ার প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের সংকটে স্থানীয় বাসিন্দারা পোহাচ্ছেন চরম দুর্ভোগ। ঈদের ছুটির কারণে চিকিৎসকদের অনুপস্থিতির ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
৩ ঘণ্টা আগে
মহাস্থানগড়ের ৪৭টি প্রত্নতাত্ত্বিক মূর্তির সত্যতা যাচাইয়ের জন্য গঠিত তদন্ত কমিটির সময়সীমা ১৫ দিন বাড়ানো হয়েছে। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল এনে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় মন্ত্রী মীর শাহে আলম তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন।
৩ ঘণ্টা আগে