
কক্সবাজার পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য রোধে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় চারজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার দেবজিত পাল ও র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার পৌরসভার পূর্ব ঘোনাপাড়ার মো. নুরু উদ্দিন (২৭), সদর উপজেলার বৌদ্ধখোলা এলাকার আবুল বাশার (৫১), খুরুলিয়া এলাকার বিপ্লব বড়ুয়া (৩০) ও মহেশখালী উপজেলার গোরকঘাটা এলাকার পলাশ (৪২)। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। তাঁদের মধ্যে নুরু উদ্দিনকে ২১ দিন, বাশার ও বিপ্লবকে ৭ দিন করে এবং পলাশকে ১৫ দিন কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ম ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় দালাল চক্রের দৌরাত্ম্য বেড়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। দালাল চক্রের সদস্যরা সহজসরল মানুষকে নানাভাবে প্রলোভন দেখিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে এবং সরকারি সেবা প্রদান প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। পাসপোর্ট করতে আসা আবেদনকারী এবং চিকিৎসার জন্য হাসপাতালে আসা রোগীদের কাছ থেকে এই চক্রগুলো অবৈধভাবে অর্থ আদায় করে আসছে। এতে মানুষের আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
এদিকে ওজন কারচুপির অভিযোগে চারটি ফিলিং স্টেশন এবং তিনটি স্বর্ণের দোকানে অভিযান চালিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) ভ্রাম্যমাণ আদালত। দুপুরে শহরের বিভিন্ন স্থানে এই অভিযান চালান কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। এ সময় গ্রাহকদের সঙ্গে প্রতারণার অপরাধে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই গাড়ির চালকের মৃত্যু হয় এবং এলাকায় সাময়িক বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়।
১২ মিনিট আগে
কুষ্টিয়া, মেহেরপুর ও নওগাঁ সীমান্তজুড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত পুশ ইন চেষ্টা এবং সীমান্তকেন্দ্রিক মানব পাচার চক্রের তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একাধিক স্থানে পুশ ইন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। এর ফলে কয়েকজনকে ফিরিয়ে নিতে...
১৮ মিনিট আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।
২৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে ২৮ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ৪ জুন ভোরের এ ঘটনার পর বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাদের অবস্থান দেখা যাচ্ছে না। বিজিবির ধারণা, তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে।
৩৩ মিনিট আগে