
কক্সবাজারের মহেশখালীতে মৎস্যঘের থেকে তুলে নিয়ে তোফায়েল আহমদ (৩৩) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কাউল্যার ব্রিজ-সংলগ্ন বাঁশঝাড় থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তোফায়েল কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনার মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে। তিনি পেশায় চিংড়িঘের ব্যবসায়ী।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, শনিবার গভীর রাতে কালারমারছড়া ইউনিয়নের আটজইন্ন্যাঘোনা এলাকায় একটি মৎস্যঘেরে হানা দেয় একদল সশস্ত্র দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তরা ঘেরের কর্মচারীদের মারধর করে মাছ ও মালামাল লুট করে। পরে চলে যাওয়ার সময় তোফায়েল আহমদকে দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। খবর পেয়ে রাতে স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি।
স্বজনদের বরাতে ওসি বলেন, রোববার ভোরে কাউল্যার ব্রিজ-সংলগ্ন এলাকায় বাঁশঝাড়ে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ খবর পেয়ে স্বজনেরা গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
ঘটনার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি। তিনি বলেন, লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুলনায় সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে খুলনা মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে চলছে বিশেষ যৌথ অভিযান। অভিযানের গত চার দিনে ১৮৪ জন অপরাধী আটক হলেও শীর্ষ সন্ত্রাসীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
৩ ঘণ্টা আগে
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে পাকশীতে নতুন পর্যটন সম্ভাবনার দুয়ার খুলেছে। ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু, পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং অত্যাধুনিক প্রযুক্তির এই মেগা প্রকল্পের সমন্বয় পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তুলেছে।
৩ ঘণ্টা আগে
রাঙামাটি সদর উপজেলার বালুখালি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা মরিশ্যাবিল। এখানে সবুজ পাহাড়ের ঢালে বিশাল এলাকাজুড়ে শোভা পাচ্ছে লাল, বেগুনি আর সোনালি রঙের নানা জাতের বিদেশি আম। গ্রীষ্মের মৌসুম ঘিরে জানান দিচ্ছে সুস্বাদু ফল উৎপাদনে এক নতুন সম্ভাবনার কথা।
৩ ঘণ্টা আগে
কুমিল্লায় এইচআইভি সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসকারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসেই জেলায় সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিনজনই মারা গেছেন গত মে মাসে। আর সাত মাসে নতুন ৩৭ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে