নৌকা প্রতীকের সিলসহ ১০০০ টাকার একটি নোটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। ছবিতে নোটের উল্টো পিঠে থাকা প্রতীকের নিচে লেখা আছে হলদিয়াপালং ইউনিয়ন। এই ইউনিয়ন কক্সবাজার-৪ আসনের অন্তর্ভুক্ত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে এই ছবি ছড়িয়ে পড়ে। একটি সাদা কাগজের ওপরে রাখা ছিল এই নোট এবং কাগজে লেখা ছিল ৩ নম্বর ওয়ার্ড-১২০০ জন।
এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া নোটটির ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মধ্য। তাঁদের ধারণা, মূলত কালোটাকা দিয়ে ভোট কেনা হচ্ছে—এমন বিষয়টি বোঝাতে ফেসবুকে ছবিটি ছড়ানো হয়। যদিও এই টাকার অস্তিত্ব নিয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি।
ফেসবুকে টাকার ছবি ছড়ানোর বিষয়টি সত্য নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ‘ফেসবুকে টাকার ছবিটি দেখেছি। আমরা বিষয়টির ব্যাপারে খোঁজ নিয়েছি। বাস্তবে এখন পর্যন্ত নোটটির কোনো অস্তিত্ব মেলেনি এবং কেউ এ ব্যাপারে অভিযোগ করেনি।’
কালো টাকা ছড়ানোসহ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে কোনো অপতৎপরতার তথ্য থাকলে অভিযোগ দেওয়ার অনুরোধ করেন ইউএনও এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
কক্সবাজার-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য ও আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার। টাকাটি প্রসঙ্গে জানতে চেয়ে তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী, তবে শাহীনের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর।

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। আজ বুধবার (৬ মে) দুপুরে জাহাজটি বহির্নোঙরে ভেড়ে। জাহাজটি থেকে জ্বালানি খালাস করে তা পরিশোধনের জন্য ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) নেওয়া হবে।
১১ মিনিট আগে
রাজধানীর মতিঝিল এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে একজনকে অপহরণ, শারীরিক নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা-পুলিশ। সবুজবাগ ও দক্ষিণ বনশ্রী এলাকা থেকে গত সোমবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ নুর কামাল নামের একজন নিহত হয়েছেন। আজ বুধবার (৬ মে) বেলা আড়াইটার দিকে উপজেলার বালুখালীর ক্যাম্প-৮ ইস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
ফতুল্লায় র্যাবের ওপর হামলার এক দিন পর এবার পুলিশকে অবরুদ্ধ করে পাঁচ আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেলে ফতুল্লার কাশিপুর হাশেমবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
২২ মিনিট আগে