
কক্সবাজারের উখিয়ায় একটি বিরল প্রজাতির বিশাল আকৃতির বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন আনুমানিক ২৫ কেজি। গতকাল রোববার রাতে সদর বিটের কিল্লামোরা বাগানপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা।
বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার সাপটি বার্মিজ পাইথন। এটি মানুষের জন্য ক্ষতিকর নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অজগরটি আজ সোমবার দুপুরে দোছড়ি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলের প্রকল্পভিত্তিক ১ হাজার ৫০৫ জন গেটকিপার ও গেটম্যানের চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি চলছে। আজ রোববার (১০ মে) দুপুরে বাংলাদেশ রেলওয়ে প্রকল্পের গেটকিপার/গেটম্যান অ্যাসোসিয়েশন পূর্ব ও পশ্চিম অঞ্চলের কর্মীরা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।
২৭ মিনিট আগে
সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ১৩ মৌয়াল বাড়ি ফিরেছেন। গতকাল শনিবার (৯ জুন) বিকেলে খুলনার কয়রায় বাড়িতে আসেন তাঁরা। মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালেরা হলেন কয়রা উপজেলার কাটাখালী গ্রামের মো. হারুন গাজী...
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে গরু চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতার ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৯ মে) দিবাগত রাতে সিরাজদিখান ও শ্রীনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অতিথি রানী দাস (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার চর ফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলী এলাকার ভুবনের বাড়িতে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে