
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আয়োজিত ইফতার মাহফিলে পদদলিত হয়ে নেয়ামত উল্লাহ (৪০) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নেয়ামত উল্লাহ ৪ নম্বর ক্যাম্পের সবি মিয়ার ছেলে। আহত ব্যক্তিরা হলেন একই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ এবং বশির আহমেদের ছেলে কলিম উল্লাহ। আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশগ্রহণে ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে পাহাড়ের ঢাল থেকে পড়ে পদদলিত হয়ে তিনজন আহত হন। তাঁদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করেন।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১৯ মিনিট আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
২০ মিনিট আগে
সকালে হাসপাতালের এক পরিচ্ছন্ন কর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দেখা যায়, বাথরুমের ওপরের লোহার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন ওই তরুণী।
৪০ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের প্রতিদ্বন্দ্বিতার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে...
১ ঘণ্টা আগে