
কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে নূর কামাল (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ডাকাত দলের দুই পক্ষের মধ্যে এই গোলাগুলি হয়। নিহত নূর কামাল নয়াপাড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকের বাসিন্দা এবং আবুল কামালের ছেলে। তিনি ডাকাত দলের সদস্য।
রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৬-এর (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
কাউছার সিকদার জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে ডাকাত নূর কামাল ও খালেক পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় নূর কামাল গুলিবিদ্ধ হন। তাঁকে পরিবারের সদস্যরা উদ্ধার করে লেদা ক্যাম্প-২৪ আইওএম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে দায়িত্বরত এপিবিএন, পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে নিহত কামালের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য টেকনাফ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, রোহিঙ্গা ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে একজন ডাকাত নিহত হয়েছেন। এপিবিএন তাঁর লাশ উদ্ধার করে সকালে আমাদের কাছে স্থানান্তর করেছে। ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতে দোকান বসানো ও চাঁদা তোলাকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে.এম. চঞ্চল ও তার অনুসারীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রদলের নেতা কর্মীদের প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
৪ মিনিট আগে
নিয়মে রয়েছে, উপাচার্য (ভিসি) হতে ১০ বছরের শিক্ষকতাসহ ২০ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু সেই অভিজ্ঞতা নেই মো. শরীফ আশরাফুজ্জামানের। মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি ও এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করে অবসরে যাওয়া এই কর্মকর্তাই এখন বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির ভিসি
১ ঘণ্টা আগে
এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ভোলার চরফ্যাশন উপজেলার শিক্ষার্থী মো. রাসেল (১৭)। কিন্তু এই সুখবর জেনে যেতে পারল না সে। ফল প্রকাশের মাত্র চার দিন আগে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে সে। গত সোমবার পরীক্ষার ফলাফল দেখার পর রাসেলের শোকে পরিবার, স্বজন ও সহপাঠীরা কেবল কাঁদছে।
৫ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের অন্তত ২০০ মিটার অংশ ধসে পড়েছে। গত শুক্রবার উপজেলার কালীবাড়ি এলাকায় চালিতাবুনিয়া খাল ঘেঁষে সড়কে ধস দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ অনুসারে ঠিকাদারের কাজ না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ অনিয়মের কারণে সড়কের এই হাল হয়েছে।
৫ ঘণ্টা আগে