Ajker Patrika

খরুলিয়ায় মিনিবাস-অটোরিকশা সংঘর্ষে ২ যুবক নিহত

প্রতিনিধি, কক্সবাজার
খরুলিয়ায় মিনিবাস-অটোরিকশা সংঘর্ষে ২ যুবক নিহত

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় মিনিবাস ও ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত তিনজন আহত হয়েছেন। আজ বুধবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডেইঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের মালাপাড়া এলাকার শফিকুর রহমানের ছেলে কামাল হোসেন (২০) এবং একই এলাকার আব্দুল আজিজের ছেলে রমজান আলী (২০)। এ সময় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শী জানান, চকরিয়া সার্ভিস নামের একটি মিনিবাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। টমটমে থাকা বাকি তিনজন গুরুতর আহত হন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রামু হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত