Ajker Patrika

কক্সবাজারে রিসোর্টে আগুন: উধাও কর্তৃপক্ষ, উদ্ধার সহায়তায় বিজিবি

আজকের পত্রিকা ডেস্ক­
কক্সবাজারে রিসোর্টে আগুন: উধাও কর্তৃপক্ষ, উদ্ধার সহায়তায় বিজিবি
আগুনে পুড়ে যাওয়া রিসোর্টে উদ্ধার সহায়তায় বিজিবি। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় ইনানী বিচে যাওয়ার পথে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর রিসোর্টের ভেতর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অগ্নিদগ্ধ চারজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন নারী। এদিকে অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাস্থল থেকে চলে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিসের সঙ্গে বিজিবি সদস্যরাও কাজ করছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে রিসোর্টের ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরেকজন।

কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর রিসোর্টের ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কি না, তা জানতে তল্লাশি চালানো হচ্ছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মাহমুদ সোহেল জানান, অগ্নিদগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন নারী। সবাইকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিসোর্টটিতে মোট আটটি কক্ষ ছিল। এর মধ্যে ওপরের তলায় চারটি এবং নিচতলায় চারটি কক্ষ। আগুন লাগার পর রিসোর্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগ উঠেছে। তবে তাঁদের চলে যাওয়ার কারণ এবং এ বিষয়ে তাঁদের বক্তব্য জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। রিসোর্টটিতে অগ্নিনিরাপত্তাব্যবস্থা কেমন ছিল এবং আগুন লাগার পর পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না তাও তদন্তের পর জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত