
কক্সবাজারের উখিয়ায় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যার অন্যতম প্রধান পরিকল্পনাকারী মো. কামালসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড ও উখিয়ায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার শাহ আলমের ছেলে মো. কামাল উদ্দিন (৩৯) ও একই এলাকার নুর আলমের ছেলে হেলাল উদ্দিন (২৭)।
আজ মঙ্গলবার দুপুরে র্যাব ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, সংরক্ষিত বনাঞ্চলে অভিযানে গিয়ে পাহাড়খেকো মাটি পাচারকারী চক্রের গাড়িচাপায় নিহত হন বন বিভাগের বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। এ ঘটনার পরপরই র্যাব পাহাড়ের মাটি পাচারকারী চক্রের বিরুদ্ধে তদন্তে নামে।
গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল হত্যার মূল পরিকল্পনাকারী মো. কামালকে চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে এবং হত্যার সহযোগী হেলালকে উখিয়ার কোটবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বরাতে র্যাব জানিয়েছে, মাটি পাচারকারীদের বিরুদ্ধে পরপর পাঁচটি অভিযান পরিচালনাসহ বেশ কয়েকটি ডাম্পট্রাক আটক ও মামলা করেন ওই বন কর্মকর্তা। এরই প্রতিশোধ নিতে গিয়ে বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে ডাম্পট্রাকে চাপা দিয়ে হত্যা করা হয়।
র্যাবের অধিনায়ক জানান, ২৯ মার্চ গ্রেপ্তার কামালের একটি ডাম্পট্রাক আটক করে মামলা দেন বন কর্মকর্তা সাজ্জাদ। এতে ক্ষুব্ধ হয়ে কামালসহ তাঁদের পাহাড়খেকো চক্র তাঁকে হত্যার পরিকল্পনা করে।
এর আগে ৮ মার্চ পুলিশ চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ডাম্পট্রাকচালক মো. বাপ্পিকে গ্রেপ্তার করে। এ নিয়ে চাঞ্চল্যকর এ হত্যা মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুই আসামিও পাহাড় কাটতে বাধা পেয়ে পরিকল্পিতভাবে বন কর্মকর্তাকে হত্যার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
গত ৩১ মার্চ দিবাগত রাতে উখিয়ায় সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি পাচারের সময় মাটি পাচারকারীদের ডাম্পট্রাকের চাপায় বনবিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান (৩০) নিহত হন। তিনি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে তিনি।
এ ঘটনার পরদিন ১০ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শফিউল আলম বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ৬৭ শতক জমির ওপর ছয়তলা সুপার মার্কেট নির্মাণ শুরু হয়। প্রকল্পে কিডস জোন, উদ্যোক্তা কর্নার, জিমনেসিয়াম, কমিউনিটি সেন্টার, মিনি আইটি পার্ক ও আধুনিক পার্কিং সুবিধাসহ নানা পরিকল্পনা ছিল। তবে জমিতে আগে পার্ক থাকায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে ২০২০ সালের ৬ সেপ্টেম্বর
৩০ মিনিট আগে
চট্টগ্রামে বিদ্যুৎকেন্দ্র বন্ধের কারণে লোডশেডিং বেড়েছে। গত বৃহস্পতিবার ১৩৪ দশমিক ৫ মেগাওয়াট থেকে ১৭২ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে। এবার এর প্রভাব পড়তে শুরু করেছে পানি সরবরাহে। চট্টগ্রাম ওয়াসা জানিয়েছে, লোডশেডিংয়ের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় পানি উৎপাদন কমেছে ৪ কোটি লিটার।
৩৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে একটি সড়কের কাজ শেষ হওয়ার পরপরই ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মাঝে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকালে গিয়ে সড়কটিতে দেখা যায় ফাটলের দৃশ্য।
৩৬ মিনিট আগে
জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই নজরুল ইসলাম ও ছোট ভাই খন্দকার ওয়াহিদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে নিজ বাড়িতে দুই পক্ষের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমির সমাধানের লক্ষ্যে স্থানীয় মুরব্বিরা সালিসে বসেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
৩৭ মিনিট আগে