
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ফিশিং বোটের ধাক্কায় নোঙর করা লবণবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে বলে জানা গেছে। কাল বৃহস্পতিবার কার্গোটি উদ্ধারকাজ শুরু হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ বুধবার সকাল ৭টার দিকে লেমশীখালী দরবার জেটি ঘাটের উত্তর পাশে দুর্ঘটনার শিকার হয় লবণবোঝাই কার্গোটি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও দরবার জেটি ঘাটে টোল আদায়কারী নাজেম উদ্দিন নাজু আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সকাল ৭টার দিকে দরবার ঘাটের উত্তর পাশে লবণবোঝাই নোঙর করা কার্গো বোটকে পেছন থেকে আসা জেনি আক্তার নামের একটি ফিশিংবোট সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই কার্গো বোটে থাকা ৪ জন মাঝি-মাল্লা সাগরে লাফ দিয়ে সাঁতরে কূলে ওঠেন। কার্গোটি আস্তে আস্তে তলিয়ে যায়।’
কার্গো বোটের মালিক ও লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেজামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সকালে আমার মালিকানাধীন এমবি নজরুল নামের কার্গোটি লবণ নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার অপেক্ষায় সাড়ে ৪ হাজার মণ লবণসহ নোঙর করা ছিল। বাঁশখালীর জনৈক মোক্তার কোম্পানির ফিশিং বোট পেছন থেকে ধাক্কা দিলে কার্গোটি ডুবে যায়। প্রায় ৩৫ লাখ টাকার লবণ পানিতে ডুবে গেছে।’
তলিয়ে যাওয়া কার্গোটি তুলে দিতে ফিশিং বোটের মালিক মোক্তার এসেছেন বলেও জানান নেজামুল হক।
এ ফিশিং বোটের মালিক মোক্তার আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ডুবে যাওয়া বোটটি উদ্ধার করার জন্য ডুবুরি টিমের সঙ্গে তাঁর কথা হয়েছে। বৃহস্পতিবার সকালে উদ্ধারকাজ শুরু করা হবে।
এ বিষয়ে লেমশীখালী ইউপি সদস্য মো. শহিদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে দরবার ঘাটের পাশে ফিশিং বোটের ধাক্কায় একটি লবণবোঝাই কার্গো বোট ডুবে যায়। উভয় বোটের মালিকদের সমন্বয়ে বৃহস্পতিবার সকালে উদ্ধারকাজ শুরু হবে।’

চুয়াডাঙ্গার দর্শনায় চাঁদার দাবিতে সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং) ব্যবসায়ীর অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় গ্রেপ্তার যুবদল নেতা রকিবুল ইসলাম ব্রাইটকে বহিষ্কার করেছে
৫ মিনিট আগে
হাসপাতালটি দেখে আমার খারাপ ধারণা হলো। এখানে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছিল। খালেদা জিয়া এটি করেছিলেন। বিগত ২০ বছরে এই প্রতিষ্ঠানে কোনো হাত দেওয়া হয়নি....
৬ মিনিট আগে
ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় বিক্রি হয় কোরালটি। বিশাল আকৃতির মাছটি দেখতে ঘাটে ভিড় করেন স্থানীয় মানুষ ও মাছ ব্যবসায়ীরা।
২২ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে মহাসড়কের উপজেলার বাতিসা ও চৌদ্দগ্রাম বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে