
কক্সবাজারের টেকনাফে আড়াই কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে কোস্ট গার্ড, যার বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা। আজ শুক্রবার ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া মেরিনড্রাইভ এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার টেকনাফ লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাগরপাড় থেকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউবনের দিকে আসতে দেখে অভিযানকারী দল। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের সদস্যরা তাঁকে থামার সংকেত দেন। এ সময় লোকটি হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে লোকালয়ে পালিয়ে যান। উদ্ধার করা ব্যাগটি তল্লাশি করে অভিযানকারী দল ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়। এ ব্যাপারে দুপুর ১২টায় টেকনাফ কোস্টগার্ড স্টেশন অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আব্দুর রহমান আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনপি নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটির পুরোটাই ব্যবহৃত হতো ব্যাগ, প্লাস্টিক ও বিভিন্ন পণ্যের গুদাম হিসেবে। আগুনে মুনসুর খান প্লাজা ভবনটির ষষ্ঠ তলার প্রায় সব মালপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরএম প্লাজার ষষ্ঠ ও সপ্তম তলাও।
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় একটি বেকারিতে শিল্পকারখানায় ব্যবহৃত রং দিয়ে খাদ্যপণ্য তৈরি এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট নকল করে পাউরুটি বাজারজাত করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২ ঘণ্টা আগে