
কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মিছবাহ উদ্দিন (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্যবসায়ী কীভাবে ছাদ থেকে পড়ল সে রহস্য জানতে তদন্ত করছে তারা।
নিহত মিছবাহ উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার কামাল উদ্দিনের ছেলে। তিনি পরিবারসহ লিংক রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
কক্সবাজার শহরে মেজবাহ উদ্দিনের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি কক্সবাজার বাঁশখালী সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, সকালে সদর উপজেলার লিংক রোড এলাকায় বাসার ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি নিছক দুর্ঘটনা, আত্মহত্যা, নাকি পরিকল্পিতভাবে হত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ। ওসি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। ফুটেজগুলো পর্যালোচনাসহ ঘটনার ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
মেজবাহ উদ্দিনের মৃত্যুটি রহস্যজনক মন্তব্য করে বাঁশখালী সমিতির নেতা সুলতান আহমদ বলেন, ‘সচরাচর কোনো স্বাভাবিক ও সুস্থ ব্যক্তি কোনো ভবনের ছাদ বা স্থান থেকে নিচে পড়ে গেলে শোর চিৎকার আর নড়াচড়া করার কথা। কিন্তু সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে তাতে এ ধরনের কোনো দৃশ্যের দেখা মেলেনি। তবে একটি সিসিটিভি ফুটেজে জনৈক ব্যক্তিকে ভবনের ওপর থেকে নিচে উঁকি মেরে দেখতে দেখা যাওয়ায় ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।’
সুলতান আহমদ জানান, মেজবাহ উদ্দিনের কক্সবাজারে রিয়েল এস্টেট ব্যবসা ছিল। একটি জমি নিয়ে তাঁর সঙ্গে কিছু লোকের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। তাই এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না তা নিশ্চিত হওয়া জরুরি বলে মনে করেন তিনি।

ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় খাসজমি এবং সরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন প্রায় ২৩ একর জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। এসব জমি উদ্ধারে গড়িমসির অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়ার ঘটনাও ঘটেছে।
৭ ঘণ্টা আগে
দাবি করা চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ জুন) রাত ১০টার দিকে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যবসায়ী এম এ বারি সড়কের বাসিন্দা রুস্তম মাঝির ছেল
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্তজুড়ে শকুনের মতো ওত পেতে বসে আছে ভারতীয় বিএসএফ। কিছুতেই থামছে না তাদের পুশ ইনের অপচেষ্টা। কিছুদিন ধরে দিনে ও রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাতল, নিউ পাল্লাতল, লাতু, গান্দাইল, বোবারতল ও উত্তর ষাইটঘর সীমান্ত দিয়ে ৩০-৪০ জনকে পুশ ইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ।
৯ ঘণ্টা আগে
তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সাত দফা সুপারিশও করা হয়েছে। রোববার (২৮ জুন) সন্ধ্যায়
৯ ঘণ্টা আগে