Ajker Patrika

মহেশখালীতে ট্রলারডুবিতে ৩ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও একজন

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩৭
মহেশখালীতে ট্রলারডুবিতে ৩ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও একজন
প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালীতে সাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মরদেহের সংখ্যা দাঁড়াল তিনজনে।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও এক জেলে।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে সোনাদিয়া চ্যানেলে আটজন মাঝিমাল্লা নিয়ে ‘এফ বি তাহসিন’ নামের ওই ট্রলার ডুবে যায়। এ সময় আশপাশের জেলেরা চারজনকে জীবিত ও দুজনের মরদেহ উদ্ধার করেন।

আজ মৃত উদ্ধার জেলের নাম মুহিবুল্লাহ। তিনি উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামাল জানান, ট্রলারডুবির ঘটনায় কুতুবজোমের খোন্দকারপাড়া এলাকার নুরুল আলম নামের আরও এক জেলে এখনো নিখোঁজ। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত