
নোয়াখালী জেলাকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর আগে জুমার নামাজ শেষে বেলা ৩টার দিকে পুরান ঢাকার চকবাজারের চক মসজিদ এলাকা থেকে শাহবাগের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হন তাঁরা। শাহবাগে প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর বিকেল সাড়ে ৫টার দিকে তাঁরা সরে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভে আন্দোলনকারীরা নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিসংবলিত টি-শার্ট, ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান নেন। তাঁদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ এলাকা। তাঁদের দাবি, নোয়াখালীকে দ্রুত পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণা করতে হবে।
তাঁদের অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা। পরিস্থিতি সামাল দিতে কিছু যানবাহনকে বিকল্প সড়ক দিয়ে চলাচল করতে দেখা যায়।

নেত্রকোনার সদর উপজেলায় হেরোইনসহ তিন কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১০ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক উদ্ধারের নামে অভিযানের বিষয়ে তদন্ত কমিটি করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান কোনো খারাপ উদ্দেশে (ইলমোটিভ) ওই অভিযান চালিয়েছিলেন কি-না, তা খতিয়ে দেখতে...
২৭ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীতে সাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মরদেহের সংখ্যা দাঁড়াল তিনজনে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরেক জেলে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে ১৬ হাজার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে মাছচাষি মো. বাদশা মিয়ার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘি গ্রামের জগদীশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে