
সরকারি বরাদ্দ নয়ছয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের আরেকটি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা নুরুল আবছারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আজ সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
আদালতের রায়ে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আসামিকে আত্মসাৎ করা সমপরিমাণ অর্থ—২৯ লাখ ৫০ হাজার ১৫০ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ আজকের পত্রিকাকে বলেন, মামলায় মোট সাতজনের সাক্ষ্য নেওয়া হয়। বিচার চলাকালে আসামি নুরুল আবছার জামিন নিয়ে পলাতক থাকেন।
মামলার নথি থেকে জানা গেছে, ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত নুরুল আবছার কক্সবাজার পৌরসভার মেয়র থাকাকালে বিভিন্ন কাজের বরাদ্দের ২৯ লাখ ১৫০ টাকা আত্মসাৎ করেন। ১৯৯১ সালে এ ঘটনায় মামলাটি করে দুদক।
এর আগে ৭ জানুয়ারি একই আদালত অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের পৃথক তিনটি মামলায় নুরুল আবছারকে এক বছর করে মোট তিন বছরের কারাদণ্ড দেন। পৌরসভার মেয়র থাকাকালে প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা তিনটি করা হয়।

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল বাশার ফরাজি (৬০) নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ।
৫ মিনিট আগে
ভুক্তভোগী ফিরোজা বেগম বলেন, ‘আমাদের বসতবাড়ি নেই বলে কি আমরা মানুষ না? আমরা ভূমিহীন বলে কি আমাদের কোনো অধিকার নাই? বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীমের ধারাবাহিক চাঁদাবাজি থেকে মুক্তি চাই।’ তিনি অভিযোগ করেন, শামীমের অনুসারী আজিজুল তাঁদের ওপর নানাভাবে নির্যাতন চালায়।
৯ মিনিট আগে
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের পরিচালনায় এক অভিযানে সোমবার রাতে সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র, গুলিসহ আটক হয়েছেন। মঙ্গলবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
১৮ মিনিট আগে
কুমিল্লায় র্যাব-১১-এর পৃথক অভিযানে ২৩ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারি এবং দুজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে