ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইয়াবা ও নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার ১ নম্বর ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী জোড়পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম হাবিবুল্লাহ ওরফে হাবিব (৩০)। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার কোটচাঁদপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে উপজেলার ভদ্রেশ্বরী জোড়পুকুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় হাবিবুল্লাহ ওরফে হাবিবকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ এগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
অভিযানে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বকুল হোসেন নামে অন্য এক কারবারি পালিয়ে যান। তিনি জেলার রাণীশংকৈল উপজেলার ভদ্রেশ্বরী জোড়পুকুর এলাকার আব্দুল হকের ছেলে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনার জন্য রাজউক ও গুলশান ইয়ুথ ক্লাবের মধ্যে সম্পাদিত চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
২ মিনিট আগে
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণির শিক্ষার্থী ইবতিশাম রাফিফ ইসলাম আরিশার আত্মহত্যার ঘটনায় শিক্ষকদের বুলিং, হয়রানি এবং কোচিং বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন কয়েকজন অভিভাবক। এসব অভিযোগ নিয়ে আজ সোমবার শিক্ষাপ্রতিষ্ঠানটির বেইলি রোডের মূল ক্যাম্পাসে...
৫ মিনিট আগে
রাজধানীর হাজারীবাগে বজ্রপাতে রিয়াজ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার ভাতিজি অন্তরা (৪) আহত হয়েছে। হাজারীবাগ বউবাজার চারতলা ভবনের ছাদে আজ সোমবার বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় ২৪ ঘণ্টায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার দুটি ইউনিয়নে পৃথক এ ঘটনা ঘটে। হঠাৎ কুকুরের এমন উপদ্রব বাড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
২৯ মিনিট আগে