Ajker Patrika

কক্সবাজারে আরও দুজনের মৃত্যু, শনাক্ত ২১৬

প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারে আরও দুজনের মৃত্যু, শনাক্ত ২১৬

কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ২১৬ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

জেলায় এ পর্যন্ত ২০৪ জনের মৃত্যু হয়েছে। 
মাহবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ পরীক্ষাগার ও হাসপাতালের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে এক হাজার ২৪২ জনের নমুনা পরীক্ষা করে ২১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২০ দশমিক ৭৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে সদরে ৬৩ জন, রামুতে ১২ জন, উখিয়ায় ৪০ জন, চকরিয়ায় ১৫ জন, টেকনাফে ২৯ জন, কুতুবদিয়ায় ১০ জন, পেকুয়ায় ৬ জন, মহেশখালীতে ২৫ এবং মিয়ানমারের বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক ১৬ জন। 

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৫১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ১১২ জন। সুস্থতার হার ৮০ দশমিক ৫৯ শতাংশ। জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ২০৪ জন। হিসেব অনুসারে মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৭০৭ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৫১২ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত