
শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতু হাইওয়ে সড়কে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আকাশ সরদার (৩১) ও ইউনুস মোল্লা (৪০)। আকাশ স্টার এক্সপ্রেস বাসের হেলপার ও ইউনুস একই বাসের সুপারভাইজার। তাঁরা দুজন গোপালগঞ্জ জেলা সদরের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী খান পরিবহনের একটি বাস জাজিরার নাওডোবা এলাকায় এক্সপ্রেস সড়কের পাশে যাত্রী উঠানোর জন্য কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা ভাঙ্গাগামী স্টার এক্সপ্রেস নামের অপর একটি বাস পেছন থেকে খান পরিবহন বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় স্টার এক্সপ্রেসের হেলপার আকাশ সরদার ঘটনাস্থলে নিহত হন। সুপারভাইজার ইউনুস মোল্লাসহ আহত ৮-১০ জনকে স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ইউনুস মোল্যাকে মৃত ঘোষণা করেন। এদিকে বাস দুটিকে জব্দ করেছে শিবচর হাইওয়ে থানা-পুলিশ।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, ‘বেলা সাড়ে ৩টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করি। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

কুষ্টিয়ার দৌলতপুরে ‘পীরের’ আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ রোববার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন।
১৩ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে গতকাল শনিবার থেকে চা-দোকানিদের পক্ষে চায়ের নতুন মূল্য নির্ধারণ করা হয়। মূল্যবৃদ্ধির বিষয়টি এলাকায় মাইকিং করে সব পেশার মানুষকে অবগতও করা হয়। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ।
১ ঘণ্টা আগে
রাজধানীর তুরাগ থানার বামনারটেক এলাকার অলি মাতবর বাড়ির বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে জামায়াতে ইসলামী। আজ রোববার (১২ এপ্রিল) জামায়াতের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
১ ঘণ্টা আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধে রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় নগরের কুমারপাড়ায় গুলগফুর ফিলিং স্টেশনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
২ ঘণ্টা আগে