
ঢাকা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, ‘দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না। তেলবাজি পছন্দ করি না।’
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তাঁর নামের আগে ‘মাটি ও মানুষের নেতা’ উপাধি ব্যবহার না করার অনুরোধ করেন। একই সঙ্গে আজ থেকে তাঁর ছবি ব্যবহার করে ব্যানার বা পোস্টার তৈরি না করার আহ্বান জানান আবু আশফাক।
সভায় তিনি বলেন, দোহার ও নবাবগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো। একই সঙ্গে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা স্বাধীনভাবে সত্য লিখবেন। বাংলাদেশের মানুষের মতপ্রকাশের স্বাধীনতার জন্যই বিএনপি গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে।’
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিগ সিবগাত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকসহ আরও অনেকে।

রাজধানীর রমনা কালী মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহবাগ থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
৩ মিনিট আগে
রাজধানীর চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ।
৫ মিনিট আগে
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা ঝোলানোর ঘটনায় মামলা হয়েছে। মামলায় এনসিপি, জামায়াত ও বিএনপির কয়েকজন নেতাসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
১১ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোডাউন পূর্বপাড়া এলাকার বাসিন্দা নজির মিয়া (৬৫) ও তাঁর স্ত্রী জাহানারা বেগম (৫৫)।
২৭ মিনিট আগে