
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকাল ৮টার দিকে একটি মোবাইল ফোন নম্বর (০১৮৬৩৬৬৭৯০৪) থেকে তাঁকে এ হুমকি দেওয়া হয়। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, তাঁর ব্যক্তিগত নম্বরে ফোন করে এক ব্যক্তি আজেবাজে কথা বলতে থাকেন এবং বিভিন্ন হুমকি দেওয়া হয়। একই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানানো হয়, বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে তাঁর নামে ফেসবুকে মিথ্যা, কুরুচিপূর্ণ, মানহানিকর ও অপমানজনক তথ্য পোস্ট করে হয়রানি করা হবে।
আপেল মাহমুদ বলেন, ‘একটি প্রতারক চক্র পরিকল্পিতভাবে তাদের কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে চাইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং আইনি ব্যবস্থা নিচ্ছি।’ চক্রটি এর আগে আরও কয়েকটি সরকারি সংস্থার কর্মকর্তাদের কাছেও এভাবে চাঁদা দাবি করেছে বলে জানান তিনি।

খুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে যৌথ অভিযান শুরু হয়েছে। সম্প্রতি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পৃথকভাবে তৈরি করা খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধীদের তালিকা তৈরি করে। এসব অপরাধীকে গ্রেপ্তারে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)...
৬ ঘণ্টা আগেবাগেরহাটের ফকিরহাটে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তিন বছর আগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জরিপে উপজেলায় প্রায় ৫০ ভাগ গভীর-অগভীর নলকূপের পানিতে সহনীয় মাত্রার ১০ গুণ বেশি পর্যন্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়। কিন্তু এরপর সরকারি উদ্যোগে নিরাপদ পানির কোনো ব্যবস্থা করা হয়নি।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো চিকিৎসক এবং ওষুধশূন্য। পরিবার কল্যাণ পরিদর্শিকার মৌখিক পরামর্শ দিয়েই চলছে উপজেলার ৯টির মধ্যে আটটি স্বাস্থ্যসেবা। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন চরাঞ্চলের হতদরিদ্র মানুষ।
৬ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ‘মূল হোতা’ কে বা কারা, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকে পরপর দুটি পোস্ট করেন হাদির ভাই ওমর বিন হাদি। যেটি ঘিরে আরও তুঙ্গে উঠেছে তর্ক–বিতর্ক!
৭ ঘণ্টা আগে