
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’র প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। ফলে কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখানো হয়েছে। এ কারণেই আজ সকাল থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সকালে কেয়ারি সিন্দাবাদ, বার আউলিয়া ও আটলান্টিক জাহাজে করে দ্বীপ ভ্রমণে যান প্রায় ১ হাজার পর্যটক। বিকেলে ৬০০ পর্যটক দ্বীপ ছাড়লেও প্রায় ৪০০ পর্যটক দ্বীপে থেকে যান।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপের বিভিন্ন হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজে চার শতাধিক পর্যটক অবস্থান করছেন বলে তথ্য পাওয়া গেছে। বৈরী আবহাওয়া কাটিয়ে না ওঠা পর্যন্ত তাঁদের দ্বীপে অবস্থান করতে হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় এই রুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকেরা সতর্কসংকেত উঠে গেলে ফিরতে পারবেন।

গাইবান্ধার সাঘাটায় গলায় ফাঁস দিয়ে আবু হানিফ (২৭) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ গাছাবাড়ী গ্রাম থেকে হানিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুস ছালামের ছেলে। ঋণের চাপে তিনি আত্মহত্যা করছেন বলে মনে করছেন স্বজনেরা।
১ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২ মিনিট আগে
সাতক্ষীরা সদর উপজেলায় একটি পুকুর থেকে বীথিকা সাধু (৫২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরের দিকে উপজেলার মাগুরা বউবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ওই নারীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
২৭ মিনিট আগে
চট্টগ্রাম থেকে বুনিয়াদি প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)। মধ্যরাতে কুমিল্লার জাগরঝুলি এলাকায় বাস থেকে নামার পর একটি সিএনজিতে উঠেন। এ সময় সিএনজিতে আগে থেকেই ওত পেতে থাকা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্র তাঁকে ‘টার্গেট’ করেন।
৩১ মিনিট আগে