
ভোটের আগে-পরে কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ রোববার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ টি এম জাফর আলম সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলে’র মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোটের সময় রোহিঙ্গারা যেন কোনোভাবেই মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করতে না পারে এবং তাদের যেন অপরাধে কেউ ব্যবহার করতে না পারে—এ জন্য ভোটের আগে ও পরবর্তী কয়েক দিন উখিয়াসহ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোকে সিল করে রাখতে হবে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
‘মিনমিন করে’ এ নির্বাচন করা যাবে না বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ নির্বাচন ভালো করতে না পারলে তার পরিণতি সবাইকে ভোগ করতে হবে। নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। কেউ সংক্ষুব্ধ হলে তিনি আইনের আশ্রয় নেবেন। গায়ের জোরে কিছু হবে না।’
যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘এ অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নির্বাচনী আচরণবিধির বড় ধরনের ব্যত্যয় থাকলে সেটিকে অ্যাড্রেস করা।’
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত উখিয়া ও টেকনাফ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করে এই নির্বাচন কমিশনার।
অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা, বিজিবি, পুলিশ, এপিবিএন, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মকর্তারা।

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজ কক্ষ থেকে ইসরাত জাহান সামিয়া (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর সদরের নলুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জের সীমান্তবর্তী গারো পাহাড়ের গভীর বনাঞ্চলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে জয়নাল আবদীন (৬৬) নামে এক বৃদ্ধ বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছেন। লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজের এক দিন পর শনিবার (২৭ জুন) বেলা ১১টায় বকশীগঞ্জ উপজেলার ডুমুরতলা বিটের সংরক্ষিত বনভূমির বাগিচা টিলা এলাকা থেকে
১১ মিনিট আগে
গাজীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পুলক বর্মা নামে এক শিশু মারা গেছে। শনিবার (২৭ জুন) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শিশুর বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়।
১৭ মিনিট আগে
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট এলাকায় কাজল আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে