
চট্টগ্রাম নগরের সার্কিট হাউস-সংলগ্ন পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার রাত ৮টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর হোটেলে প্রবেশ করে। এ সময় ভেতরে থাকা চট্টগ্রামের নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিকেল ৪টা থেকে চট্টগ্রাম নগরের রেডিসন ব্লুমুখী তিনটি সড়কে হাজার হাজার নেতা-কর্মী অবস্থান নিতে শুরু করেন। এ সময় লালখান বাজার, কাজীর দেউড়ি ও সিআরবি সড়ক থেকে রেডিসন ব্লুমুখী সড়কে রোড ডিভাইডার দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। হোটেলটির চারপাশে কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়।
আজ সকাল থেকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চট্টগ্রাম নগরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। নগরের প্রধান সড়ক ও ফ্লাইওভারে নতুন রং করা হয়। বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার ও ফেস্টুন টানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে রওনা হন।
মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বন্যাকবলিত চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী এলাকায় যান। সেখানে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করেন।
নির্ধারিত দিনের কর্মসূচি শেষে রাতে নগরের রেডিসন ব্লুতে দলের নেতাদের নিয়ে সাংগঠনিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা জানান, চট্টগ্রাম মহানগর বিএনপির ৫৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির সবাই, ৪১ ওয়ার্ড বিএনপির কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিব, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের ‘সুপার ফাইভ’ এবং দীর্ঘদিনের ত্যাগী কর্মীরা সভায় অংশ নেন। সংগত কারণে বর্তমানে যাঁদের কোনো পদ-পদবি নেই, তাঁরাও সভায় উপস্থিত ছিলেন।
মহানগরে এই সংখ্যা সাড়ে তিন শর মতো। একইভাবে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা থেকে আরও আড়াই শ নেতা-কর্মী এ সভায় অংশ নেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পুলিশ, র্যাব, বিজিবি ও বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৫ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে