
দেশের অর্থনীতি পুনর্গঠন, টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ যথাযথভাবে বাস্তবায়নে ব্যাংকার, শিল্পপতি ও উদ্যোক্তাদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। গতকাল শনিবার চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু’র নীলগিরি হলে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম আয়োজিত অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
গভর্নর বলেন, এ প্রণোদনা প্যাকেজ শুধু ঋণ সহায়তা নয়, বরং অর্থনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের একটি সমন্বিত উদ্যোগ। এর মাধ্যমে প্রায় ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে।
গভর্নর আরও বলেন, ‘এক গ্রাম এক পণ্য’ নীতির মাধ্যমে চট্টগ্রামের উপকূলীয় ও পার্বত্য অঞ্চলের সম্ভাবনাময় পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
সভায় জানানো হয়, ৬০ হাজার কোটি টাকার মধ্যে ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল এবং ৪১ হাজার কোটি টাকা তফসিলি ব্যাংকের উদ্বৃত্ত তারল্য থেকে দেওয়া হবে।
সভায় আরও জানানো হয়, এ অর্থ বন্ধ শিল্প, কৃষি ও পল্লী অর্থনীতি, সিএমএসএমই, রপ্তানি বহুমুখীকরণ, কটেজ ও মাইক্রো শিল্প, স্টার্টআপ, পরিবেশবান্ধব অর্থায়নসহ বিভিন্ন খাতে বিতরণ করা হবে।
গভর্নর বলেন, বর্তমানে ৩১টি রিফাইন্যান্স ও প্রি-ফাইন্যান্স প্যাকেজ চালু থাকলেও পর্যাপ্ত প্রচারণার অভাবে অনেক উদ্যোক্তা এসব সুবিধা সম্পর্কে জানেন না। ফলে বিপুল অর্থ অলস পড়ে থাকে। এ বিষয়ে উদ্যোক্তা ও ব্যাংকারদের জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ বলেন, উচ্চ মূল্যস্ফীতি, শ্লথ জিডিপি প্রবৃদ্ধি ও ক্রমবর্ধমান বেকারত্ব মোকাবিলায় এ প্রণোদনা প্যাকেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি ও বিজিএমইএ সদস্য মারুফ চৌধুরী রুগ্ন শিল্প পুনরুজ্জীবনে ‘সিক ইন্ডাস্ট্রিজ ল’ প্রণয়নের প্রস্তাব দেন।
বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ সভায় চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন চেম্বার, ব্যবসায়ী সংগঠন, উদ্যোক্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি ও ব্যাংকের আঞ্চলিক প্রধানরা অংশ নেন।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
১ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৪ ঘণ্টা আগে