
আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে একটি র্যালি বের হয়।
পীরগঞ্জ উপজেলা আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন কমিটির সভাপতি হ্যাপি মারান্ডীর সভাপতিত্বে ও উপজেলা খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল তীর্থকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুর নবী চৌধুরী পলাশ, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বিটু এবং পীরগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম সেবু মণ্ডল। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন রংপুর জেলা শাখার সভাপতি লিটন মার্ক লাকড়া, মিসেস জোসপিনা কুজুরসহ অনেকে।
বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি ও ঐতিহ্য দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের ঐতিহ্যগত জ্ঞান ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া গ্রামে একটি বাড়িতে মজুত করে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যার দিকে একের পর এক বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বাড়িটির দেয়াল ও টিনের চালাসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
৪ মিনিট আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর রাজধানীর মানিকদীতে আবাসন প্রকল্প এলাকায় অন্তত তিনবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জমির দখল ও পাল্টা দখল নিয়ে আবাসন কোম্পানিগুলো এই সংঘর্ষে জড়ায়। এসব আবাসন কোম্পানির পেছনে ক্ষমতাধর ব্যক্তি ও রাজনীতিকেরা রয়েছেন।
১০ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে গাঁজাসহ মাজেদা বেগম (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ি চন্দ্রিমা হাউজিং এলাকার একটি বহুতল ভবন থেকে তাঁকে আটক করা হয়।
১৯ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের করা বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার আসামিদের বয়স, গ্রেপ্তারের কারণ ও সময় এবং চিকিৎসা-সংক্রান্ত নথিতে অসঙ্গতি পেয়েছেন আদালত। মামলার নথিতে তদন্তকারী কর্মকর্তার নাম, পদবি, সিল ও স্বাক্ষর ব্যবহারের ক্ষেত্রেও ত্রুটি ধরা পড়েছে।
১৯ মিনিট আগে