
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে একটি চক্র নাফ নদী দিয়ে অস্ত্র এনে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে হস্তান্তরের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নাফ নদীতে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে সন্দেহজনক একটি কাঠের নৌকাকে থামার সংকেত দেয় কোস্ট গার্ড। তবে সংকেত অমান্য করে নৌকাটি দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে যায়। পরে চক্রের সদস্যরা নৌকাটি ফেলে পালিয়ে যায়।
পরবর্তী সময়ে নৌকাটিতে তল্লাশি চালিয়ে জালের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশি রাইফেল, একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল, ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, দুটি তাজা ও একটি ফাঁকা পিস্তলের গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে জড়িতদের আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা নৌকার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি ও জিসিবি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগ বন্ধসহ আট দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘ। তাঁদের দাবি, বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলে বন্দরের শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থান ও স্বার্থে নেতিবাচক প্রভাব পড়বে।
৬ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির একটি জরাজীর্ণ তালাবদ্ধ ঘরে অগ্নিদগ্ধ হয়ে দেলোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার কারণ ও পেট্রল ব্যবহারের বিষয়টি তদন্ত করছে।
১৭ মিনিট আগে
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মহিনুল ইসলাম মহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোস্তফা মাঝি (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নজির মাঝি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্
২৪ মিনিট আগে