Ajker Patrika

জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি 
জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে মামুন হোসেন অন্তর (৩১) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার উথলী গ্রামের আখসেন্টারের পেছনের একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মামুন হোসেন অন্তর উথলী গ্রামের আনসার আলীর ছেলে। তিনি কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে আমগাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পেশায় ট্রাকচালক মামুন বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি পরিবার রেখে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। কয়েক দিন ধরে তাঁকে এলাকায় দেখা যাচ্ছিল না। মরদেহে পচন ধরেছে। তবে পরনের পোশাক দেখে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত