ভোট কেন্দ্রের বাইরে নিয়ন্ত্রণ ও কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ নানা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে চুয়াডাঙ্গার ৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা।
স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা গ্রামের ভেতরের রাস্তায় দাঁড়িয়ে বিএনপি-জামায়াতে ইসলামি ও বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের কেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছিল। আর কেন্দ্রে গেলে নৌকায় ভোট দিতে বলা হয়েছে। কয়েক জায়গায় বের করে দেওয়া হয় বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের।
বাঁকা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান অভিযোগ করেন, সুটিয়ায় তার এজেন্টদের বের করা দেওয়া হয়েছিল। প্রশাসন আসলে আওয়ামী লীগের লোকজন চলে যাচ্ছিল। তবে প্রশাসনের লোকজন চলে গেলে তারা আবার কেন্দ্রে এসে ঝামেলা শুরু করে। তারা নৌকায় ভোট দেওয়ার জন্য সবাইকে জোর করছিল। আওয়ামী লীগ ছাড়া অন্য দলের লোকজনের কেন্দ্রে ঢুকতে দিচ্ছিল না।
পর্যবেক্ষণে এসে নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, সার্বিকভাবে ভোট সুষ্ঠু হচ্ছে। কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেলা দেড়টা পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মেজর আহমেদ ও কামরুল হাসান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে সার্বিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে।

বেতন বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে সোমবার থেকে রংপুরের মিঠাপুকুরসহ সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শাখা ডাকঘরের কর্মচারীরা। কর্মসূচি ঘোষণার আগে মিঠাপুকুর উপজেলা ডাকঘরের সামনে মানববন্ধন করেন তাঁরা।
৩ মিনিট আগে
ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসাবাড়িতে পর্যাপ্ত তিতাস গ্যাস সরবরাহ এবং গ্যাস না থাকার সময়ের পুরোনো বিল মওকুফের দাবিতে স্থানীয় বাসিন্দারা দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
১৪ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের খলিশাডহুরা এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পে ঘর রয়েছে ১৭টি। ঘরগুলোতে বছরের পর বছর তালা ঝুলছে। সেখানে বসবাস না থাকায় অযত্ন অবহেলায় চারপাশ আগাছায় ছেয়ে গেছে। অন্যদিকে একই এলাকার প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো একটি সরকারি ঘরের আশায়...
১৭ মিনিট আগে
টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বেড়ে বান্দরবানের থানচি সদরের সঙ্গে তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের নৌযোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বৈরী আবহাওয়া, তীব্র স্রোত ও পাহাড়ধসের ঝুঁকিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থানচির সব পর্যটনকেন্দ্রে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
৩৭ মিনিট আগে