
চুয়াডাঙ্গা সদর উপজেলায় সোহেল (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে বেলগাছি এলাকায় একটি মাঠে তাঁর গলাকাটা লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে সোহেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। তাঁকে হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সোহেলের বাবা আসাবুল হকের অভিযোগ, স্থানীয় বাসিন্দা আবু তাহেরের ছেলে ফারুকের বাগানের একটি পেয়ারাগাছের ডাল ভাঙা বা পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের সঙ্গে বিরোধ ছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ফারুক প্রকাশ্যে সোহেলকে হত্যার হুমকিও দেন। এর জেরে সোহেলকে গলা কেটে হত্যা করেন ফারুক। আসাবুল হক তাঁর ছেলে হত্যার বিচার দাবি করেন।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এক যুবককে গলা কেটে হত্যার খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। লাশের ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানানো হবে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে গাড়িটির জ্বালানি ট্যাংক থেকে রাস্তায় পড়তে থাকা ডিজেল বালতি, পলিথিনসহ বিভিন্ন পাত্রে তুলে নিয়ে যেতে দেখা গেছে স্থানীয় কয়েকজনকে।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন যেন নামেই স্বাস্থ্যকেন্দ্র। বাইরে থেকে দেখলে মনে হয় পরিত্যক্ত কোনো গোয়ালঘর। ঝুঁকিপূর্ণ আধা পাকা ভবন ও তীব্র জনবল-সংকটে কার্যত মুখ থুবড়ে পড়েছে এখানকার চিকিৎসাসেবা। কয়েক হাজার মানুষের প্রাথমিক চিকিৎসাসেবার একমাত্র ভরসা...
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনীতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে অফিস করছেন কৃষি ও পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা। মাঝেমধ্যে খসে পড়ছে ছাদের পলেস্তারা। এ নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা। গত সোমবার সরেজমিনে দেখা যায় উপজেলার পরিসংখ্যান, কৃষি ও মৎস্য অফিসের ছাদের বিভিন্ন জায়গা থেকে পলেস্তারা খসে পড়ার দৃশ্য।
৩ ঘণ্টা আগে
যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছেন র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার দিবাগত রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগে