জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম শহিদ নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে ভারতের ভেতরে শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল গয়েশপুর গ্রামের নস্কর মালিথার ছেলে। তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানিয়েছে।
স্থানীয় একাধিক সূত্র বলেছে, গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০-১২ জন ভারত থেকে মাদক আনতে গিয়েছিলেন। বিকেলে ফেরার সময় বিএসএফের সদস্যরা তাঁদের ধাওয়া দেয়। এ সময় সবাই পালিয়ে গেলেও শহিদুল গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।
তবে শহিদুলের স্ত্রী নাসরিন আক্তার বলেন, ‘সকালে কাজ গিয়েছিল (স্বামী)। দেড়টা থেকে ২টার দিকে কাজ শেষ করে বাড়ি এসেছিল। এরপর বিকেলে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিল। আর বাড়ি আসেনি। মাগরিবের সময় শুনছি, আমার স্বামীকে গুলি করে বিএসএফ নিয়ে গেছে।’
এ বিষয়ে গয়েশপুর গ্রামের ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘শহিদুল মাঠে শ্রমিকের কাজ করে। শুনেছি আসরের নামাজের পর বিএসএফের সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে। পরে লাশ নিয়ে গেছে।’
এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, ঘটনা শোনার পর তিনি বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছেন। শহিদুল গুলিবিদ্ধ হয়েছেন বলে তারা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে মারা যাওয়ার বিষয়টি তারা নিশ্চিত করেনি।
লেফটেন্যান্ট কর্নেল বলেন, শহিদুল ইসলাম চোরাকারবারির সঙ্গে জড়িত এবং মাদক বহনের সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে বিএসএফ।

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান শ্রাবণী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি একই আসনে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী।
১৭ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সাংবাদিকদের ‘রাজনৈতিক দল বা ব্যক্তিদের পোষা কুকুর’ বলে আখ্যা দেওয়ার অভিযোগ ওঠার পর স্থানীয় সাংবাদিকদের তীব্র প্রতিবাদ ও চাপের...
৩৮ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার বিকেলে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ময়মনসিংহের সিনিয়র স্টেশন অফিসার সানোয়ার হোসেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর বাড্ডা, মিরপুর, ডেমরা ও যাত্রাবাড়ী থেকে চার নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে আজ শনিবার সকালের মধ্যে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য চারটি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে