
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের পাঁচ ব্যক্তিকে অপহরণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁরা এজাহারনামীয় আসামি নন। আজ মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন জীবননগরের হরিহরনগর গ্রামের বাসিন্দা আজিজুল হক (৪৫) ও আমিরুল ইসলাম (৩৭)।
মামলা সূত্রে জানা যায়, গত ১৩ ও ১৪ অক্টোবর গোয়ালপাড়া গ্রামের স্বপন, হাসান, আবুল হোসেন, আনার হোসেন ও তাঁর ছেলে শফি রহস্যজনকভাবে নিখোঁজ হন। তাঁদের স্বজনদের অভিযোগ, একটি সোনা চোরাচালানকে কেন্দ্র করে এই পাঁচজনকে অপহরণ করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তিনজন—স্বপন, হাসান ও আবুল হোসেন ওই সোনা চোরাচালানের সময় মাঠে ঘাস কাটছিলেন।
ওই ঘটনায় নিখোঁজ হাসানের বাবা শওকত আলী বাদী হয়ে জীবননগর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলা করার পরও পুলিশ মূল আসামিদের গ্রেপ্তার ও অপহৃত ব্যক্তিদের উদ্ধারে গড়িমসি করছিল অভিযোগ তুলে ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবির বলেন, অপহরণ মামলার পর সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোল্লাহাট উপজেলা সদর বাজারের এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও দেশে এর কোনো প্রভাব পড়বে না। শনিবার (১৪ মার্চ) বেলা ২টার দিকে সিলেট নগরের রায়নগর দপ্তরীপাড়া মসজিদ মাঠের সামনে ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান
১ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে বাগ্বিতণ্ডার জের ধরে হাতাহাতিতে আব্দুল বারেক হাজি (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নগরীর পোর্ট রোডের পেঁয়াজপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য দুই নারী ও দুই যুবককে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
ফেরত বাংলাদেশিরা বিদেশে যাওয়ার আশায় দালাল ও অনলাইনের মাধ্যমে প্রতারকদের প্রলোভনে পড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল। পরে ভারতের কলকাতায় ঘোরাফেরার সময় পুলিশ তাদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দমদম...
২ ঘণ্টা আগে