
চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের ঢল নামে। দল-মতনির্বিশেষে সর্বস্তরের মানুষ তাঁদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান।
জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা ছেলুন জোয়ার্দ্দারকে রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার দেয় জেলা পুলিশের একটি দল ও চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী। পরে জান্নাতুল মাওলা কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, একমাত্র কন্যা, ভাইবোন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ওই দিন (শুক্রবার) রাত ১১টায় রাজধানীর গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন মরহুমের মেজ ভাই রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। যিনি ৫ আগস্টের পর এই প্রথম প্রকাশ্যে এলেন।
সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ১৯৭১ সালে মুকুট বাহিনীর সদস্য হিসেবে সক্রিয়ভাবে অংশ নেন মহান মুক্তিযুদ্ধে। ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। পরে ১৯৭৩ সালে চুয়াডাঙ্গা মহকুমা যুবলীগের সভাপতি হন তিনি। ১৯৭৯ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে এমপি নির্বাচিত হন। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য মনোনীত হন। দশম জাতীয় সংসদের হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
রাজনীতির বাইরেও চুয়াডাঙ্গার শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান ছিল। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, যার আমৃত্যু চেয়ারম্যান ছিলেন তিনি। বেসরকারি এই বিশ্ববিদ্যালয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি দীর্ঘদিন চুয়াডাঙ্গা রাইফেল ক্লাব, রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব পালন করেন।

দোকানের কাঠ পরিবহনের ট্রলারটি খালের দক্ষিণ পাশে রেখে উত্তর পাশে দোকানে ফেরার সময় সিফাত পা পিছলে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা খালে খোঁজাখুঁজি করেন।
১২ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরের পদ্মা সেতু-সংলগ্ন নদীশাসন বাঁধ এলাকায় নানা প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। ছায়াঘেরা পরিবেশ তৈরি এবং পর্যটক আকর্ষণে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পদ্মা নদীর বেড়িবাঁধে গাছ লাগানোর এই কর্মসূচি শুরু হয়েছে।
৩৫ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে বসতঘরের সামনে থেকে মাটি কাটাকে কেন্দ্র করে হাতাহাতি ও মারামারির ঘটনায় হানিফ মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার চরপাতার গাছিরহাট এলাকায় এই ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় বিল্লাল হোসেন (৪৮) নামের হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ টোরাগড় মনির ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে