Ajker Patrika

সব সার বিতরণের দাবি ডিলারের, গুদামে মিলল ১৫০০ বস্তা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
সব সার বিতরণের দাবি ডিলারের, গুদামে মিলল ১৫০০ বস্তা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের গুদাম থেকে মজুত করা ১৫০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ১৫০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। আজ শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার হাউলি মোড়সংলগ্ন নতুন হাউলি গ্রামের গুদামটিতে অভিযান চালানো হয়। পরে গুদামটি সিলগালা করে এই ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গুদামটির মালিক নাঈম উদ্দীন দামুড়হুদা উপজেলা সদরের মৃত মফিজুল ইসলাম ওরফে মফির ছেলে। তিনি বিএডিসি সারের ডিলার। চলতি মাসে বরাদ্দ পাওয়া সরকারি সার কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছিলেন নাঈম। এরপরও গুদামে বিপুল পরিমাণ সার মজুত থাকার খবর পেয়ে অভিযান চালায় উপজেলা কৃষি বিভাগ।

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩৭০ বস্তা টিএসপি, ১১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা সারের পরিমাণ ১৫০০ বস্তা।

অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন। তিনি গুদামটি সিলগালা করেন এবং এ ঘটনায় নিয়মিত মামলা করার নির্দেশ দেন। পরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলাটি করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার বলেন, ‘গুদামে সার মজুত থাকার খবর পেয়ে অভিযান চালিয়ে টিএসপি, ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় গুদাম সিলগালা করা হয়েছে এবং নিয়মিত মামলা করা হয়েছে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেনও গুদাম থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সিয়াবুল ইসলাম, এসআই উত্তম কুমারসহ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত