
বিগত ২০২৫ সালে রাজধানীতে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ২১৯ জন নিহত এবং ৫১১ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার বড় অংশ ঘটেছে রাত ও সকালে। আর দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ককে। ২০২৫ সালে রাজধানীতে সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
আজ বুধবার (২১ জানুয়ারি) প্রকাশিত এ প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময়ভিত্তিক চিত্রে দেখা যায়— রাতে ৪১ দশমিক ৫৬ শতাংশ, সকালে ১৮ দশমিক ৩৩ শতাংশ, ভোরে ১১ দশমিক ২৪ শতাংশ, বিকেলে ১৩ দশমিক ৪৪ শতাংশ, দুপুরে ৯ দশমিক ৫৩ শতাংশ এবং সন্ধ্যায় ৫ দশমিক ৮৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি ছিল ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও ট্যাংকারসহ ভারী যানবাহন (৩৫ দশমিক ১৪ শতাংশ)। এরপর বাস (২৪ দশমিক ৮৭ শতাংশ), মোটরসাইকেল (২১ দশমিক ৫৩ শতাংশ), থ্রি-হুইলার (১১ দশমিক ৮২ শতাংশ), মাইক্রোবাস-প্রাইভেটকার (৪ দশমিক ১২ শতাংশ) এবং রিকশা (২ দশমিক ৪৮ শতাংশ)।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে যানবাহন পরিচালনায় অব্যবস্থাপনা, যানজট, চালকদের অসহিষ্ণু আচরণ এবং বাইপাস সড়ক না থাকায় রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ভারী যানবাহনের বেপরোয়া চলাচল দুর্ঘটনা বাড়াচ্ছে। এতে পথচারীরাও বেশি ঝুঁকিতে পড়ছেন।
দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মেয়াদোত্তীর্ণ ও ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া চালনা, অপ্রতুল সড়ক অবকাঠামো, একই সড়কে ভিন্ন গতির যান চলাচল, ফুটপাত দখল, ফুটওভার ব্রিজের অভাব, সঠিক সাইন-মার্কিং না থাকা, সড়ক ব্যবহারকারীদের অসচেতনতা এবং চাঁদাবাজি।
দুর্ঘটনা কমাতে প্রতিবেদনে কোম্পানিভিত্তিক আধুনিক বাস সার্ভিস চালু, মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, বাসের জন্য আলাদা লেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব বাস সার্ভিস বাধ্যতামূলক, অটোরিকশা নিয়ন্ত্রণ, বাস সার্ভিস উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত রাখা, ফুটওভার ব্রিজ নির্মাণ, সংশ্লিষ্ট সংস্থার সমন্বয় জোরদার, বহুতল পার্কিং, রেলক্রসিংয়ে ওভারপাস-আন্ডারপাস, বাইপাস সড়ক নির্মাণ, জনসচেতনতা বৃদ্ধি এবং গণপরিবহনে চাঁদাবাজি বন্ধের সুপারিশ করা হয়েছে।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
৪ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৫ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৫ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৫ ঘণ্টা আগে