
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা সূচিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
গতকাল রোববার আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রকীবা নবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। আইন বিভাগের সভাপতির নামসংবলিত প্যাডে রুটিনের ওপরের এতে তারিখ লেখা হয়েছে ২৯ মার্চ, ২০২৫; কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬-এর এপ্রিলে। আর বিশ্ববিদ্যালয়ের লোগোর নিচে স্লোগানটি সংযুক্ত রয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, বিভাগীয় অফিশিয়াল নথিতে এ ধরনের রাজনৈতিক স্লোগান যুক্ত করা অনাকাঙ্ক্ষিত এবং তা শিক্ষাঙ্গনের নিরপেক্ষ পরিবেশের সঙ্গে সাংঘর্ষিক।

এদিকে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘বিষয়টি নজরে এসেছে। আমরা ঘটনাটি গুরুত্বসহকারে দেখছি। ইতিমধ্যে চাকসুর সাধারণ সম্পাদক উপাচার্যকে বিষয়টি অবহিত করেছেন। আমরা এ বিষয়ে প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলব।’
জানতে চাইলে আইন অনুষদের ডিন ড. মু. জাফরউল্লাহ তালুকদার বলেন, এটি বিভাগীয় বিষয়। এ বিষয়ে বিস্তারিত বিভাগের চেয়ারম্যানই ভালো বলতে পারবেন। অন্যদিকে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রকীবা নবীর সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

চট্টগ্রামের বাঁশখালীতে পিতা মোহাম্মদ শাহজাহান হত্যা মামলার আসামি ছেলে মোহাম্মদ শাহাদাত ওমানে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন। বুধবার রাতে তাকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
৫ মিনিট আগে
ব্যাক ওয়াটার টুরিজমের আওতায় নদীমাতৃক বাংলাদেশের প্রায় পুরো অঞ্চলই অন্তর্ভুক্ত করা সম্ভব। তবে এ পর্যটন বিকাশে নির্দিষ্ট ও বিশেষ জনগোষ্ঠীকে লক্ষ্য করে পরিকল্পনা নিতে হবে। একই সঙ্গে পর্যটন স্পটগুলোর উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি...
১৬ মিনিট আগে
বরিশালের মেঘনা তীরবর্তী মেহেন্দীগঞ্জের উলানিয়া (কালীগঞ্জ) লঞ্চঘাটের ইজারাদারকে সতর্ক নোটিশ দিয়েছে বিআইডব্লিউটিএ। বিধিবহির্ভূত অতিরিক্ত ভেড়ানোর (বার্দিং) ফি দাবি করায় আজ বৃহস্পতিবার কালীগঞ্জ লঞ্চঘাটের ইজারাদার সৈয়দ আকবর আলী চৌধুরীকে এ সতর্ক নোটিশ দেওয়া হয়।
২৪ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতির সময় একটি প্রাইভেট কারসহ আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মানব পাচার, চুরিসহ একাধিক মামলা রয়েছে। বিভিন্ন আদালতে সাজাপ্রাপ্তও তাঁরা। তাঁদের বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা করা হয়েছে।
২৬ মিনিট আগে