
ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধানসহ অন্য উপদেষ্টাদের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে মহড়া দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন আওয়ামী লীগের দুই কর্মী। গতকাল শুক্রবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে দুজনকে আটক করা হয়।
আটক দুজন হলেন, উপজেলার বানসা গ্রামের জমাদারবাড়ির ইব্রাহিম খলিল রাসেল (৪২) এবং একই গ্রামের গোলাম কিবরিয়া লিটন (৪৫)। তাঁরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, অন্তর্বর্তী সরকারের পদত্যাগের কথা শুনে গতকাল রাতে মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে মহড়া দেন আওয়ামী লীগের ৩০-৩৫ জন নেতা-কর্মী। খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা বাজারে এলে তারা সরে জান। পরে রাত ৮টার দিকে পুলিশ এসে দুজনকে আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ বানসা বাজার থেকে স্থানীয়দের সহায়তায় আওয়ামী লীগের দুজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে তাঁদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

ফেনীর সদর উপজেলার ভাঙার তাকিয়া এলাকায় তেলাপিয়াবোঝাই একটি পিকআপভ্যান খালে উল্টে পড়ার পর চালক ও তাঁর সহকারীকে উদ্ধারের পরিবর্তে পানিতে ছড়িয়ে পড়া মাছ ধরতেই ব্যস্ত হয়ে পড়েন স্থানীয়রা। এ সময় নিজেদের চেষ্টায় গাড়ি থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান চালক ও সহকারী।
২৪ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাঁদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে। আজ শনিবার সকালেও ওই ১২ জনকে ভারতীয় ভূখণ্ডে, সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৫০ গজ দূরে একটি...
৪১ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান (৪০) নামে এক রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত সফেজ উদ্দিনের ছেলে।
৪৩ মিনিট আগে
রাত ১২টা ৪০ মিনিটে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ ব্যক্তিকে (দুজন পুরুষ, আটজন নারী ও পাঁচটি শিশু) নদীপথে নৌকাযোগে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। এ সময় তাঁরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।
১ ঘণ্টা আগে