
চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সার কারখানায় ট্রাক সরানোকে কেন্দ্র করে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে ট্রাকচালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য আহত হয়েছেন।
গতকাল শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সিইউএফএলের লোড-আনলোডের মূল ফটকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আনসার সদস্য মোহাম্মদ আলমগীর (৩৫) ও মানিক (২৯)। ঘটনার পর তাঁদের কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আনসার সদস্যরা অভিযোগ করেন, কারখানার গেটে ট্রাক চলাচলকে কেন্দ্র করে প্রথমে চালকদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। পরে একদল ট্রাকচালক গেটে এসে আনসার সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ট্রাকচালকেরা আনসার সদস্যদের ওপর হামলা করেন।
গেটে দায়িত্বে থাকা আনসার সদস্য তরিকুল ইসলাম বলেন, ট্রাকচালকেরা দলবদ্ধ হয়ে এসে আনসার সদস্যদের চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেন। পরে তাঁরা অতর্কিত হামলা করেন। এতে দুই আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সিইউএফএল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারখানাটির আনসার সিকিউরিটি ইনচার্জ আব্দুর রব মাঝি জানান, দ্রুতগতিতে একটি ট্রাক গেটের ভেতরে প্রবেশের সময় দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে চালকের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি তাঁরা মীমাংসা করে দেন। এর কিছুক্ষণ পর ট্রাকচালকেরা দলবদ্ধ হয়ে গেটে এসে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আলমগীর ও মানিক নামের দুই সদস্য আহত হন।
আব্দুর রব মাঝি আরও জানান, এসব ট্রাকচালক সিইউএফএল কারখানার সার পরিবহনের কাজে নিয়োজিত এবং তাঁদের অধিকাংশই স্থানীয়। ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
আনসার সদস্যদের দাবি, ঘটনার সময় ট্রাকচালকদের সঙ্গে আরও অনেক লোকজন ছিলেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার বিভিন্ন দৃশ্য ধারণ হয়ে থাকতে পারে বলেও তাঁরা জানান।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বলেন, সিইউএফএলের ভেতরে ট্রাক সরানোকে কেন্দ্র করে ট্রাকচালক ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে কারাগারে পাঠানো হয়েছে।
৫ মিনিট আগে
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন সোনারগাঁর ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস। শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ ও প্রশাসনিক নেতৃত্বে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ পদক পেয়েছেন।
১৫ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে ৯ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষক মাওলানা আবু সাঈদের বিরুদ্ধে। গতকাল শনিবার নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চণ্ডীপাশা গোরস্থানসংলগ্ন একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
গাজীপুর মহানগরীর পুবাইলের মাঝুখান এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
৩১ মিনিট আগে