
অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারে আটক ২০ কিশোর-যুবক দেশে ফিরেছে। প্রায় ২২ মাস কারাবাসের পর আজ মঙ্গলবার সকালে নৌবাহিনীর জাহাজে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এসব কিশোর-যুবক। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, দেশে ফেরা অধিকাংশই কিশোর। হাতে গোনা দু-একজন যুবক। তারা উন্নত জীবন আর জীবিকার সন্ধানে ২০২৩ সালের জুনে নৌযানে সাগরপথে মালয়েশিয়া পাড়ি জমাচ্ছিল। কিন্তু পথেই মিয়ানমারের জলসীমায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নৌবাহিনীর জাহাজে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় ২০ বাংলাদেশি কিশোর-যুবক। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে বাস থেকে একে একে নামে তারা। দীর্ঘদিন পর স্বজনকে পেয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়ে। এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পরিবারের জিম্মায় তাদের হস্তান্তর করা হয়।
সূত্র জানায়, অসাধু দালালেরা এসব অপ্রাপ্তবয়স্ক কিশোরকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করেছিল। পথিমধ্যে মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা আটক হয়। মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাইয়ের পর, বাংলাদেশ দূতাবাস তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণ করে।
অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সবাই কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া অঞ্চলের বাসিন্দা। পরিবারকে না জানিয়ে মালয়েশিয়া পাড়ি দিচ্ছিল। প্রায় এক মাস পর পরিবার জানতে পারে তারা আটক হয়েছে। এক বছর আগে রাষ্ট্রীয়ভাবে তাদের ফিরিয়ে আনতে কাগজপত্র জমা দেয় পরিবার।
ফিরে আসা এক কিশোরের দুলাভাই আবদুল্লাহ বলেন, ‘পরিবারকে না জানিয়েই আমার শ্যালক দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারে আটক হয়। প্রায় এক মাস পর আমরা বিষয়টি জানতে পারি। এখন সে পরিবারের কাছে ফিরে এসেছে।’
অনুষ্ঠানে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন, ‘তাদের তথ্য যাচাই বাছাই করে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। আমরা তাদের পরিবারের উপস্থিতি নিশ্চিত করে তাদের হস্তান্তর করেছি।’

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ইটবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. রকিবুজ্জামান।
১২ মিনিট আগে
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে চার যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাতে উপজেলার পূর্ব জাঙ্গালিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা ইউরোপের দেশ পর্তুগাল অ্যাম্বাসিতে যাওয়ার উদ্দেশে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
৩০ মিনিট আগে
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম সারওয়ার হিরু দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তাঁর বাসার সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন।
৩৩ মিনিট আগে
সাংবাদিক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, তাঁর স্ত্রী সঞ্চিতা দত্ত ও মেয়ে সুষমা শশী দত্তের ১৮টি ব্যাংক হিসাবে থাকা ৫ কোটি ৩২ লাখ ১৯ হাজার ৮০ টাকা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
৩৯ মিনিট আগে