সাজেক ভ্যালিতে আগামী ৩ দিন পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। আজ মঙ্গলবার সকালে রাঙামাটিতে আইনশৃঙ্খলা সভায় এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, পরিস্থিতি বিবেচনায় সাজেকে আগামী ৩ দিন (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) পর্যটকদের না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এদিকে ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা’র ডাকে পার্বত্য চট্টগ্রামে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধের কারণে তিন দিন সাজেকে আটকে পড়েছিলেন ১৪০০ পর্যটক। আজ সকাল ৭টার দিকে সেনাবাহিনীর সহায়তায় তাঁরা ১১২টি পিকআপ (চাঁদের গাড়ি), ২৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ১০৯টি মোটরসাইকেলে করে ১৪০০ পর্যটক খাগড়াছড়ি ফিরেছেন।
এর মধ্যে আজ দুপুরে সাজেক থেকে ব্যক্তিগত গাড়িযোগে খাগড়াছড়ি আসার পথে তিন পর্যটকের গতিরোধ করে অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়। তবে অপহরণের কিছুক্ষণ পরই পুলিশের কল পেয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। অপহৃত ব্যক্তিরা খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে ঘটনার বর্ণনা দেন। পরে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশকে নির্দেশ দেন।
উল্লেখ্য, রাঙামাটি জেলায় সাজেকের অবস্থান হলেও সাজেক ভ্রমণ করতে খাগড়াছড়ির দীঘিনালা দিয়ে সেখানে যেতে হয়। ১৯ সেপ্টেম্বর বিকেলে খাগড়াছড়ি শহরে পাহাড়ি-বাঙালি উত্তেজনা শেষে রাতভর গোলাগুলির ঘটনার মধ্যে তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে